ঢাকা   সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

ওয়ানডে দলে নাসুম

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৫, ০৫:০৫ পিএম

ওয়ানডে দলে নাসুম

চলমান ওয়েস্ট ইন্ডিজ সিরিজে বাংলাদেশের ওয়ানডে দলের স্কোয়াড আগেই ঘোষণা করা হয়েছিল। এবার তাতে নতুন করে যুক্ত হলেন বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ।

৩০ বছর বয়সী এই স্পিনার এখন পর্যন্ত ১৮ ওয়ানডেতে ৪.৪৮ ইকোনমিতে নিয়েছেন ১৬ উইকেট। সর্বশেষ ওয়ানডে খেলেছেন ২০২৪ সালের ডিসেম্বরে।

তিন ম্যাচ সিরিজে বর্তমানে বাংলাদেশ ১-০ ব্যবধানে এগিয়ে আছে। মিরপুরে বাকি দুই ম্যাচ অনুষ্ঠিত হবে ২১ ও ২৩ অক্টোবর। 

বাংলাদেশ দল:
মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, মোহাম্মদ সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, মাহিদুল ইসলাম অঙ্কন, জাকের আলী অনিক, শামীম হোসেন, নুরুল হাসান সোহান, রিশাদ হোসেন, তানভির ইসলাম, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, হাসান মাহমুদ, নাসুম আহমেদ।

 

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন