ঢাকা   সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

টস জিতেছে বাংলাদেশ, তাসকিনের জায়গায় নাসুম

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২১ অক্টোবর ২০২৫, ০১:৩৩ পিএম

টস জিতেছে বাংলাদেশ, তাসকিনের জায়গায় নাসুম

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ওয়ানডেতে টস হেরেছিল বাংলাদেশ। তবে শুরুতে ব্যাটিং করতে পেরেছিল। সিরিজ নিশ্চিতের লক্ষ্যে দ্বিতীয় ওয়ানডেতে টস জিতে ব্যাটিং নিয়েছেন মেহেদী হাসান মিরাজ। 

রিশাদ হোসেনের ঘূর্ণিতে প্রথম ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজকে ৭৪ রানে হারিয়েছে বাংলাদেশ। ক্যারিয়ার সেরা বোলিংয়ে ৩৫ রানে ৬ উইকেট নেন রিশাদ।  

একাদশে কারা

বাংলাদেশ আজকে একটি পরিবর্তন নিয়ে খেলছে। বাদ পড়েছেন পেসার তাসকিন আহমেদ। দলে একমাত্র পেসার মোস্তাফিজুর রহমান। বিশেষজ্ঞ স্পিনার ৪জন। এসেছেন বামহাতি স্পিনার নাসুম আহমেদ।

ওয়েস্ট ইন্ডিজ একাদশে পরিবর্তন দুটি। জেইডেন সিলসের বদলে এসেছেন আকিল হোসেন। রোমারিও শেফার্ডের জায়গায় অভিষেক হচ্ছে আকিম অগাস্টের।

বাংলাদেশ একাদশ: সৌম্য সরকার, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, মেহেদী হাসার মিরাজ (অধিনায়ক), মাহিদুল ইসলাম অঙ্কন, নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), রিশাদ হোসেন, রিশাদ হোসেন, তানভীর ইসলাম ও মোস্তাফিজুর রহমান।  

ওয়েস্ট ইন্ডিজ একাদশ: ব্র্যান্ডন কিং, আলিক আথানেজ, কেসি কার্টি, শাই হোপ (অধিনায়ক ও উইকেটরক্ষক), শেরফানে রাদারফোর্ড, , জাস্টিন গ্রিভস, রোস্টন চেজ, আকিম অগাস্ট, গুডাকেশ মোটি, খ্যারি পিয়েরে ও আকিল হোসেন।

 

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন