ঢাকা   সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

পর্তুগালের অনূর্ধ্ব-১৬ দলে প্রথমবার ডাক পেলেন রোনালদোর ছেলে 

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২২ অক্টোবর ২০২৫, ০৮:০৩ পিএম

পর্তুগালের অনূর্ধ্ব-১৬ দলে প্রথমবার ডাক পেলেন রোনালদোর ছেলে 

প্রথমবারের মতো পর্তুগালের অনূর্ধ্ব–১৬ দলে ডাক পেয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদোর ছেলে।

বর্তমানে পর্তুগিজ তারকা সৌদি ক্লাব আল নাসরে খেলছেন। তার ১৫ বছর বয়সী ছেলে ক্রিস্টিয়ানো রোনালদো জুনিয়রকে ২২ সদস্যের স্কোয়াডে রাখা হয়েছে। পর্তুগালের বয়সভিত্তিক দলটি তুরস্কে ফেডারেশন্স কাপ টুর্নামেন্টে খেলবে।

এই যুব টুর্নামেন্টে তুরস্ক, ওয়েলস ও ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ খেলবে পর্তুগাল অনূর্ধ্ব-১৬ দল। টুর্নামেন্ট চলবে ৩০ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত।

রোনালদো জুনিয়র এর আগে গত মে মাসে পর্তুগালের অনূর্ধ্ব-১৫ দলে অভিষেক করেছিলেন। এবার অনূর্ধ্ব-১৬ দলে ডাক পাওয়ায় সেটা তাকে আরও এক ধাপ এগিয়ে দিচ্ছে। যেটা ভবিষ্যতে বাবার সঙ্গে এক মাঠে খেলার সম্ভাবনাকে আরও বাড়িয়ে তুলছে। 

রোনালদো জুনিয়র ইতালির জুভেন্টাস ও ইংল্যান্ডের ম্যানচেস্টার ইউনাইটেডের অ্যাকাডেমিতে খেলেছেন। দুই ক্লাবেই খেলেছেন তার বাবা। 

ক্রিস্টিয়ানো রোনালদো সিনিয়র ২০০১ সালে অনূর্ধ্ব-১৫ দলের হয়ে প্রথম মাঠে নামেন। এরপর থেকে তিনি জাতীয় দলের হয়ে রেকর্ড ২২৩ ম্যাচে ১৪৩ গোল করেছেন, পুরুষদের আন্তর্জাতিক ফুটবলে যা সর্বোচ্চ।

 

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন