ঢাকা   সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

ওপেনিং ‍জুটিতেই শত রানের কাছে বাংলাদেশ, সৌম্যর ফিফটি

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৫, ০২:৩৫ পিএম

ওপেনিং ‍জুটিতেই শত রানের কাছে বাংলাদেশ, সৌম্যর ফিফটি

তৃতীয় ওয়ানডের সংক্ষিপ্ত স্কোর: বাংলাদেশ ১৪ ওভারে ৯৪/০ (সাইফ ৩৯*, সৌম্য ৫২*)

সিরিজ নির্ধারণী ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে নেমে দুর্দান্ত সূচনা পেয়েছে বাংলাদেশ। ১০ বছরে মিরপুরে পেয়েছে সর্বোচ্চ উদ্বোধনী জুটির দেখা। ১৪ ওভারে তুলে ফেলে ৯৪ রান। সৌম্য তো ক্যারিয়ারের ১৪তম ফিফটি তুলে নিয়েছেন। তিনি ফিফটির দেখা পান ৪৮ বলে।   

নবম ওভারে অবশ্য রিভিউ নিয়ে বেঁচেছেন সাইফ হাসান। খ্যারিয়ে পিয়েরের বলে এলবিডাব্লিউতে আঙুল তুলেছিলেন আম্পায়ার। পরে দেখা গেছে ব্যাটে এজ হয়ে প্যাডে লেগেছে বল।

অপরিবর্তিত একাদশ নিয়ে ব্যাটিংয়ে বাংলাদেশ

মিরপুরে সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডেতেও টস জিতেছে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এবারও শুরুতে ব্যাটিং নিয়েছে তারা। 

রিশাদ হোসেনের ঘূর্ণিতে প্রথম ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজকে ৭৪ রানে হারিয়েছে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে অবশ্য সুপার ওভারে জিতেছে ওয়েস্ট ইন্ডিজ। তাতে সিরিজি এখন ১-১ সমতায়। 

একাদশে কারা

দুই দলই আজ অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নেমেছে। 

বাংলাদেশ একাদশ: সৌম্য সরকার, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), মাহিদুল ইসলাম অঙ্কন, নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তানভীর ইসলাম ও মোস্তাফিজুর রহমান।  

ওয়েস্ট ইন্ডিজ একাদশ: ব্র্যান্ডন কিং, আলিক আথানেজ, কেসি কার্টি, শাই হোপ (অধিনায়ক ও উইকেটরক্ষক), শেরফানে রাদারফোর্ড, , জাস্টিন গ্রিভস, রোস্টন চেজ, আকিম অগাস্ট, গুডাকেশ মোটি, খ্যারি পিয়েরে ও আকিল হোসেন।

 

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন