ঢাকা   সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

ভারতে শ্লীলতাহানির শিকার অস্ট্রেলিয়ার দুই নারী ক্রিকেটার

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৫, ০৫:৩৯ পিএম

ভারতে শ্লীলতাহানির শিকার অস্ট্রেলিয়ার দুই নারী ক্রিকেটার

ভারতের ইন্দোরে মোটরসাইকেল আরোহীর হাতে শ্লীলতাহানির শিকার হয়েছেন অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দলের দুই সদস্য। শনিবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নারী বিশ্বকাপের শেষ লিগ ম্যাচ খেলতে ইন্দোরে অবস্থান করছে দলটি। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকালে।

ক্রিকেট অস্ট্রেলিয়া এক বিবৃতিতে জানিয়েছে, ‘অস্ট্রেলিয়া নারী দলের দুই খেলোয়াড় ক্যাফেতে যাওয়ার পথে এক মোটরসাইকেল আরোহীর হাতে অযাচিত স্পর্শের শিকার হন।’

বিবৃতিতে আরও বলা হয়, ‘ঘটনাটি দলের নিরাপত্তাকর্মীরা পুলিশকে জানিয়েছেন এবং তারা বিষয়টি দেখছেন।’

বৃহস্পতিবার সকালের ওই ঘটনার আগের দিনই ইন্দোরে ইংল্যান্ডকে হারিয়েছিল অস্ট্রেলিয়া। দলের সিকিউরিটি ম্যানেজার ড্যানি সিমন্স ওই দিন সন্ধ্যায় এমআইজি থানায় অভিযোগ দায়ের করেন।

ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, শুক্রবার স্থানীয় পুলিশ অভিযুক্ত মোটরসাইকেল চালককে গ্রেপ্তার করেছে।

নারী বিশ্বকাপে এখন পর্যন্ত অপরাজিত রয়েছে গতবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া।

 

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন