ঢাকা   সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

৫ গোলের ম্যাচে লড়াই করে ওমানের দলের কাছে হার রাকিবদের

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৫, ০৯:৫৩ পিএম

৫ গোলের ম্যাচে লড়াই করে ওমানের দলের কাছে হার রাকিবদের

এএফসি চ্যালেঞ্জ লিগে আশা জাগিয়েও প্রথম ম্যাচ থেকে কোনও পয়েন্ট নিতে পারেনি বসুন্ধরা কিংস। আজ শনিবার (২৫ অক্টোবর) কুয়েতের মাঠে ওমানের আল সিবের কাছে ৩-২ গোলে হেরেছে।

কিক অফের দ্বিতীয় মিনিটেই গোল পেতে পারত বসুন্ধরা কিংস। সানডের দারুণ কাটব্যাক থেকে দোরিয়েলতন গোমেজের স্লাইড লাফিয়ে ফিরিয়ে দেন আল সিবের গোলকিপার।

অষ্টম মিনিটে নাসের আল রাওয়াহির গোলে এগিয়ে যায় আল সিব। বক্সে লং বল পেয়ে বুক থেকে পায়ে নামিয়ে শ্রাবণকে কাটিয়ে টোকায় জালে বল ঠেলে দেন এই ফরোয়ার্ড। পিছিয়ে পড়ে গোলের জন্য মরিয়া হয়ে থাকা বসুন্ধরা কিংস সেভাবে কোনও আক্রমণ শানাতে পারছিল না।

অবশেষে বিরতির তিন মিনিট আগে রাফায়েল আগোস্তর গোলে ১-১ এ সমতায় ফেরে মারিও গোমেজের দল। ম্যাচে পাওয়া প্রথম কর্নার প্রতিপক্ষের রক্ষণ বাধায় ফিরে আসলে ফিরতি বলে মাটি কামড়ানো শট নেন সাদ উদ্দিন। এরপর  আলতো টোকায় ফিনিশ করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।

বিরতির পর রাকিবের দৃষ্টিনন্দন গোলে দ্রুতই লিড নেয় বসুন্ধরা কিংস। মাঝ মাঠে দোরিয়েলতনের কাছ থেকে বল নিয়ে আল সিব মিডফিল্ডার বালুসিকে কাটান রাকিব। এরপর দ্রুতগতির ফরোয়ার্ড বক্সের বাইরে থেকে বা পায়ের আড়াআড়ি শটে দুই ডিফেন্ডারের মাঝ দিয়ে দূরের পোস্ট দিয়ে জালে বল জড়ান। সিবের গোলকিপার আল রাওয়াহি ডান দিকে ঝাঁপিয়ে বলের নাগাল পাননি।

৬০ মিনিটে জাহির আল আগবারির গোলে ২-২ এ সমতা টানে ওমানের ক্লাবটি। ১০ মিনিট পর বদলি হিসেবে ফয়সাল আহমেদ ফাহিম ও সিনিয়র সোহেল রানাকে মাঠে নামান কোচ মারিও গোমেজ। ৭৭ মিনিটে কিংসের জালে ভলিতে বল পাঠান আব্দুল আজিজ মুকবালি। শেষ পর্যন্ত ৩-২ ব্যবধানে জয় নিশ্চিত করে ওমানের দলটি।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন