ঢাকা   সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

অবশেষে বার্সাকে হারালো রিয়াল মাদ্রিদ

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৫, ১২:৫২ এএম

অবশেষে বার্সাকে হারালো রিয়াল মাদ্রিদ

এল ক্লাসিকোয় অবশেষে জিতেছে রিয়াল মাদ্রিদ। স্প্যানিশ লিগে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াইয়ে বার্সেলোনাকে ২-১ গোলে হারিয়েছে লস ব্লাঙ্কোস। গোল করেছেন কিলিয়ান এমবাপ্পে ও জুড বেলিংহ্যাম। এই জয়ে চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে ৪ ম্যাচ পর জয়ের দেখা পেয়েছে রিয়াল। এটি আবার মৌসুমের প্রথম এল ক্লাসিকোও। 

নিজেদের মাঠে জয় তুলে নিয়ে পয়েন্ট টেবিলে বার্সেলোনার চেয়ে পাঁচ পয়েন্টে এগিয়ে গেছে রিয়াল। ১০ রাউন্ড শেষে এমন ব্যবধান তৈরি করেছে তারা। ১০ ম্যাচে শীর্ষে থাকা রিয়ালের সংগ্রহ ২৭ পয়েন্ট, সমান ম্যাচে বার্সার ২২। 

ফরাসি ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পে প্রথমার্ধের মাঝপথে গোল করে দলকে এগিয়ে দেন। ২২তম মিনিটে বেলিংহ্যামের অ্যাসিস্ট থেকে গোলের খাতা খুলেন এমবাপ্পে। তবে ৩৮তম মিনিটে ফেরমিন লোপেজের গোলে সমতা ফেরায় বার্সেলোনা। যদিও স্কোরলাইন টেকেনি বেশিক্ষণ। বিরতির আগে ৪৩তম মিনিটে বেলিংহ্যামের গোলে আবারও এগিয়ে যায় মাদ্রিদ।

দ্বিতীয়ার্ধের শুরুতে ব্যবধান বাড়ানোর সুযোগ ছিল রিয়ালের। কিন্তু ৫২তম মিনিটে পেনাল্টি থেকে গোলের সুযোগ নষ্ট করেন এমবাপ্পে—তার শট ফিরিয়ে দেন বার্সেলোনার গোলরক্ষক ভয়চেখ শেজনি।

শেষ মুহূর্তে বার্সেলোনার পেদ্রি লাল কার্ড দেখে মাঠ ছাড়লে দুই দলের বেঞ্চের খেলোয়াড়দের মধ্যে হালকা ধস্তাধস্তির ঘটনা ঘটে। ম্যাচ শেষে সেই উত্তেজনা আরও কিছুক্ষণ স্থায়ী হয়। তাতে মাদ্রিদের ভিনিসিয়ুস জুনিয়র ও বার্সেলোনার তরুণ তারকা লামিন ইয়ামালও জড়িয়ে পড়েন। ম্যাচজুড়ে ইয়ামালকে সফলভাবে বাক্সবন্দী করে রেখেছিলেন মাদ্রিদ ডিফেন্ডাররা।

চলতি মৌসুমে এটি মাদ্রিদের ১৩ ম্যাচে ১২তম জয়। একমাত্র হারটি এসেছে সেপ্টেম্বরে অ্যাতলেতিকো মাদ্রিদের বিপক্ষে। স্কোর লাইন ছিল ৫-২।

অন্যদিকে, সব প্রতিযোগিতা মিলিয়ে এটি বার্সেলোনার তৃতীয় হার। এর আগে চ্যাম্পিয়নস লিগে পিএসজির কাছে ঘরের মাঠে ২-১ গোলে ও লা লিগায় সেভিয়ার বিপক্ষে ৪-১ গোলে হেরেছিল দলটি।

অপর দিকে, প্রিমিয়ার লিগে অ্যাস্টন ভিলার কাছে ১-০ গোলে হেরেছে ম্যানচেস্টার সিটি। এই হারে মৌসুমের শুরুতেই শিরোপার লক্ষ্যে বড় ধাক্কা খেলো সিটি। আর্সেনালের চেয়ে ছয় পয়েন্টে পিছিয়ে পড়েছে বর্তমান চ্যাম্পিয়নরা।

১৯তম মিনিটে বক্সের বাইরে থেকে জোরালো শটে জালের দেখা পান ক্যাশ। সেটিই হয়ে ওঠে ম্যাচের একমাত্র গোল। ঘরের মাঠে গার্দিওলার দলের বিপক্ষে এটি ভিলার টানা তৃতীয় জয়। 

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন