ঢাকা   বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

পাওয়ার প্লেতেই ওয়েস্ট ইন্ডিজের পঞ্চাশ

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৫, ০৬:৩৩ পিএম

পাওয়ার প্লেতেই ওয়েস্ট ইন্ডিজের পঞ্চাশ

দ্বিতীয় টি-টোয়েন্টির সংক্ষিপ্ত স্কোর: ৬ ওভারে ৫০/১ ( হোপ ২০*, আথানেজ ২৭*, কিং ১)

দ্বিতীয় ওভারে একটি উইকেট হারালেও সেই ধাক্কা সামলে পাওয়ার প্লেতেই পঞ্চাশ রান তুলেছে ওয়েস্ট ইন্ডিজ। শাই হোপ ও আলিক আথানেজ ঝড়ো ব্যাটিংয়ে স্কোরবোর্ডে রান জমা করেছেন। ৬ ওভারে তাদের সংগ্রহ ছিল এক উইকেটে ৫০।   

শুরুতেই সাফল্য পেলেন তাসকিন

তানজিম সাকিবের প্রথম ওভারের প্রথম বলেই ফিরতে পারতেন ওপেনার ব্র্যান্ডন কিং। কিন্তু তার ব্যাট ছুঁয়ে যাওয়া বল গ্লাভসে জমাতে পারেননি লিটন দাস। দ্বিতীয় ওভারে আক্রমণে এসেই তৃতীয় বলে কিংকে হৃদয়ের ক্যাচ বানিয়েছেন তাসকিন আহমেদ। তার ফুলার লেংথের ডেলিভারিতে মেরে খেলতে গিয়ে মিড অফে ১ রানে ক্যাচ আউট হন কিং। ওয়েস্ট ইন্ডিজ প্রথম উইকেট হারায় ১ রানে। 

আবারও টস জিতে ব্যাটিংয়ে ওয়েস্ট ইন্ডিজ

টানা দ্বিতীয় টি-টোয়েন্টিতে টস জিতে ব্যাটিং নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। 

চট্টগ্রামে প্রথম টি-টোয়েন্টিতে ১৬ রানে জিতে ১-০ তে এগিয়ে গেছে সফরকারী দল। বাংলাদেশকে সিরিজ বাঁচাতে এই ম্যাচ জিততে হবে। 

অধিনায়কত্ব গ্রহণের পর থেকে লিটন দাসের নেতৃত্বে দুর্দান্ত ফর্মে রয়েছে বাংলাদেশ। ঘরে ও বিদেশের মাটিতে টানা চারটি টি-টোয়েন্টি সিরিজ জিতেছে তার দল। এ বছরই বাংলাদেশ শ্রীলঙ্কা, পাকিস্তান, নেদারল্যান্ডস ও আফগানিস্তানের মতো দলকে হারিয়েছে।

একাদশে কারা

বাংলাদেশ একটি পরিবর্তন এনেছে একাদশে। নুরুল হাসানের জায়গায় এসেছেন জাকের আলী। ওয়েস্ট ইন্ডিজ অপরিবর্তিত একাদশ নিয়ে খেলছে। 

বাংলাদেশ একাদশ: লিটন দাস (অধিনায়ক ও উইকেটরক্ষক), তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, জাকের আলী, শামীম হোসেন, তাওহীদ হৃদয়, তাসকিন আহমেদ, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, নাসুম আহমেদ ও মোস্তাফিজুর রহমান।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ: ব্র্যান্ডন কিং, আলিক আথানেজ, শাই হোপ (অধিনায়ক ও উইকেটরক্ষক), রোস্টন চেজ, শেরফানে রাদারফোর্ড, রোভম্যান পাওয়েল, জেসন হোল্ডার, রোমারিও শেফার্ড, আকিল হোসেন, খ্যারি পিয়েরে ও জেইডেন সিলস। 

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন