ঢাকা   শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

সাগর-ইতিদের নিয়ে বাংলাদেশ দল ঘোষণা

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৫, ০৬:২৯ পিএম

সাগর-ইতিদের নিয়ে বাংলাদেশ দল ঘোষণা

এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপ-২০২৫ সামনে রেখে বৃহস্পতিবার ১৬ জনের দল ঘোষণা করেছে বাংলাদেশ আর্চারি ফেডারেশন। এই দলে রয়েছেন অলিম্পিয়ান সাগর ইসলাম ও ইতি খাতুনসহ অন্যরা। আগামী ৮ নভেম্বর এশিয়ান আর্চারির এই বৃহৎ আসর শুরু হয়ে শেষ হবে ১৪ নভেম্বর। 

প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে দুই ভেন্যুতে। জাতীয় স্টেডিয়ামে ৮ থেকে ১২ নভেম্বর এবং আর্মি স্টেডিয়ামে ১৩ ও ১৪ নভেম্বর। 

এ নিয়ে তৃতীয়বারের মতো আর্চারির এই মর্যাদার ইভেন্ট আয়োজন হচ্ছে ঢাকায়। এর আগে ২০১৭ ও ২০২১ সালে সফলভাবে এই আয়োজন সম্পন্ন করেছিল বাংলাদেশ আর্চারি ফেডারেশন।

বাংলাদেশ দল

রিকার্ভ পুরুষ : আব্দুর রহমান আলিফ, সাগর ইসলাম, মোহাম্মদ রাকিব মিয়া ও রাম কৃষ্ণ সাহা। 

রিকার্ভ মহিলা : সিমা আক্তার শিমু, মোছাম্মাৎ ইতি খাতুন, সোনালি রায় ও মোসাম্মাৎ আরভি আক্তার। 

কম্পাউন্ড পুরুষ : মোহাম্মাদ আশিকুজ্জামান, হিমু বাছাড়, নেওয়াজ আহমেদ রাকিব ও মোহাম্মাদ আসিফ মাহমুদ। 

কম্পাউন্ড মহিলা : বন্যা আক্তার, পুষ্পিতা জামান, মোছাম্মাৎ কুমসুম খাতুন ও মিথিলা আক্তার। 

কোচ: মার্টিন ফ্রেডরিখ (প্রধান কোচ), মোহাম্মাদ নুর-এ আলম, মোহাম্মাদ হাসান ও রিমা আক্তার। উইং কমান্ডার মোহাম্মাদ একরামুল আলম (টিম ম্যানেজার)।

 

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন