ঢাকা   রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

নারী বিশ্বকাপে প্রথম শিরোপা ভারতের 

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৫, ০১:৩৯ এএম

নারী বিশ্বকাপে প্রথম শিরোপা ভারতের 

১৯৮৩ সালের ২৫ জুন। সেদিনই ভারতের পুরুষ ক্রিকেটের ইতিহাস পাল্টে দিয়েছিলেন কপিল দেব। লর্ডসে প্রথম বিশ্বকাপ জয়ের মধ্য দিয়ে শুধু ট্রফি জেতেনি তার দল। খেলাটিকে পুরো ভারতীয়দের কাছে আবেগ ও হাজার কোটি টাকার শিল্পে পরিণত করার মঞ্চ গড়ে দিয়েছিল। 

২০২৫ সালের ২ নভেম্বর সেই ইতিহাস এবার নতুন করে লিখলেন হারমানপ্রীত কৌরের নারী ক্রিকেট দল। তার নেতৃত্বে প্রথমবার নারী বিশ্বকাপের শিরোপা জিতেছে ভারত। রবিবার ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে ৫২ রানে হারিয়ে নতুন বিশ্ব চ্যাম্পিয়ন এখন তারা। 

শুরুতে ভারতীয় দল ৭ উইকেটে ২৯৮ রান সংগ্রহ করে। সেই লক্ষ্য তাড়া করতে গেলে দক্ষিণ আফ্রিকাকে ৪৫.৩ ওভারে ২৪৬ রানে অলআউট করেছে স্বাগতিকরা। 

ইতিহাস গড়ার অন্যতম কারিগর ছিলেন দীপ্তি শর্মা। বল হাতে ৫ উইকেট তুলে নেন তিনি। যার মধ্যে ছিল দক্ষিণ আফ্রিকার ইনিংসের নায়ক লরা ভলভার্টের মূল্যবান উইকেট। যিনি ১০১ রানের লড়াইয়ে আশার সঞ্চার করছিলেন। দলের ২২০ রানে তার আউটের পরই ধসে পরে দলটির ইনিংস। ব্যাট হাতে দাপট দেখানোর পর বল হাতেও দুই উইকেট নেওয়ায় ফাইনালের সেরা খেলোয়াড় ছিলেন শেফালি। 

এর আগে বৃষ্টির কারণে দুই ঘণ্টা পর গড়ায় খেলা। ওভার যদিও কাটা যায়নি। তাতে শুরুতে ভারতকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান দক্ষিণ আফ্রিকা অধিনায়ক। যারা টুর্নামেন্টে প্রথমবার ফাইনাল খেলতে নামে। 

শেফালি বর্মার ৭৮ বলে ঝড়ো ৮৭ রানের ইনিংসের পর দীপ্তি শর্মা ও ঋচা ঘোষের ব্যাটিংয়ে ভর করে ভারত সংগ্রহ করে ৭ উইকেটে ২৯৮রান। দীপ্তির ৫৮ রানের ইনিংসটি ছিল ৬০ বলের। তাতে ছিল ৩ চার, ১ ছক্কা। ঋচা ২৪ বলে খেলেছেন ৩৪ রানের ইনিংস। তাতে ছিল ৩ চার, ২ ছক্কা। দীপ্তি-ঋচা ষষ্ঠ উইকেটে গড়েন ৩৫ বলে ৪৭ রানের গুরুত্বপূর্ণ জুটি। 

শুরুতে স্মৃতি মান্ধানাকে সঙ্গে নিয়ে ওপেনিং জুটিতে ১০৪ রান যোগ করেন শেফালি। স্মৃতি ৪৫  রানে আউট হল ভাঙে শুরুর জুটি। দলের ১৬৬ রানে শেফালিকে আউট করে ভারতকে বড় ধাক্কা দেন খাকা। তাতে শতরান থেকে বঞ্চিত হন ভারতীয় ওপেনার।

অস্ট্রেলিয়ার বিপক্ষে সেমিফাইনালের নায়ক জেমিমাহ রদ্রিগেজ এবারও লম্বা ইনিংসের পথে ছিলেন। কিন্তু অধিনায়ক লরা ভলভার্টের দুর্দান্ত ক্যাচে তার ২৪ রানের ইনিংস থামে ৩০তম ওভারে। এরপর হারমানপ্রীতের ওপর নির্ভর করছিল সব কিছু। দীপ্তির সঙ্গে ৫২ রানের জুটি গড়লেও পরে ছন্দ হারান অধিনায়ক। ৩৯তম ওভারে ননকুলুলেকো ম্লাবার বলে ২০ রানে ক্লিন বোল্ড হন তিনি।

তারপর অমানজোত কৌর (১২) ও দীপ্তির জুটি বড় কিছু করতে পারেনি। নাদিন ডি ক্লার্কের এক অসাধারণ ক্যাচে শেষ হয় অমানজোতের ইনিংস। তার পর মূলত দীপ্তি-ঋচা দক্ষিণ আফ্রিকার ওপর চড়াও হয়ে স্কোরবোর্ড সমৃদ্ধ করেছেন। 

দক্ষিণ আফ্রিকার হয়ে ৫৮ রানে তিনটি উইকেট নেন খাকা। 

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন