ঢাকা   শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

আইরিশদের ২৮৬ রানে থামালো বাংলাদেশ

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১২ নভেম্বর ২০২৫, ১০:৩৮ এএম

আইরিশদের ২৮৬ রানে থামালো বাংলাদেশ

প্রথম টেস্টের সংক্ষিপ্ত স্কোর: আয়ারল্যান্ড প্রথম ইনিংসে ৯২.২ ওভারে ২৮৬/১০ (ইয়াং ৬*; বালবার্নি ০, স্টার্লিং ৬০, টেক্টর ১, কারমাইকেল ৫৯, ক্যাম্ফার ৪৪, টাকার ৪১, ম্যাকব্রিন ৫, জর্ডান ৩০, হামফ্রিজ ০, ম্যাকার্থি ৩১)

সিলেটে প্রথম টেস্টে দিনের শেষ বলেই হাসি নিয়ে মাঠ ছেড়েছিল বাংলাদেশ। শেষ বলে মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়ানো আয়ারল্যান্ডের অষ্টম উইকেট জুটি ভাঙেন তাইজুল। এই জুটিই আইরিশদের তিনশ রানের কাছাকাছি নিয়ে যাচ্ছিল। জুটি ভাঙায় গতকাল ৯০ ওভারে প্রথম ইনিংসে ৮ উইকেটে ২৭০ রানে প্রথম দিন শেষ করে সফরকারীরা। তাই দ্বিতীয় দিনের শুরুতে লক্ষ্য ছিল যতদ্রুত সম্ভব আইরিশদের গুটিয়ে দেওয়া যায়। তাতে অবশ্য সফল বাংলাদেশ। তিন ওভারের মধ্যেই বাকি দুই উইকেট নিয়ে নিয়েছে। তাতে আয়ারল্যান্ডের প্রথম ইনিংস থেমেছে ২৮৬ রানে। এই সময় অবশ্য দ্রুত কিছু রানও নিতে পেরেছে সফরকারী দল।  

দ্বিতীয় দিনের প্রথম ওভারে হাসান মাহমুদকে দুটি চার মেরেছিলেন ম্যাকার্থি। পরের ওভারে নতুন ব্যাটার হামফ্রিজকে (০) এলবিডাব্লিউ করেন তাইজুল। নতুন ব্যাটার ক্রেইগ ইয়াং নেমে একই ওভারে ছক্কাও মারেন। কিন্তু পরের ওভারে হাসান মাহমুদ ব্যারি ম্যাকার্থিকে ৩১ রানে বোল্ড করলে সেখানেই শেষ হয় আয়ারল্যান্ডের ইনিংস। 

গতকাল টস জিতে আয়ারল্যান্ড ব্যাট করতে নামে। বাংলাদেশের প্রাপ্তি ছিল ৮ উইকেট। কিন্তু আইরিশরাও ব্যাট হাতে লড়াই করেছে। প্রথম দিনে শুরুর ওভারে হাসানের বলে প্রথম উইকেট হারিয়েছিল আয়ারল্যান্ড। তার পর বাংলাদেশের ক্যাচ মিসের সুযোগ কাজে লাগিয়ে ৯৬ রানের জুটি গড়েন পল স্টার্লিং ও কেড কারমাইকেল। 

দ্বিতীয় সেশনের শুরুতে এই জুটি ভাঙে বাংলাদেশ। ৬০ রানে সেট হয়ে যাওয়া পল স্টার্লিংকে আউট করেন নাহিদ। এরপর নতুন ব্যাটার হ্যারি টেক্টরকেও সাজঘরে পাঠান মিরাজ। দ্রুত দুই উইকেট পড়লেও অভিষিক্ত কেড কারমাইকেল দলকে চাপে পড়তে দেননি। দুর্দান্ত ব্যাটিংয়ে তুলে নেন নিজের প্রথম টেস্ট ফিফটি। মাঝের দিকে ক্যাম্ফারের সঙ্গে ৫৩ রানের গুরুত্বপূর্ণ জুটিও গড়েন তিনি। কিন্তু ৫৯ রানে এসে রিভার্স সুইপ খেলতে গিয়ে মিরাজের বলে কাটা পড়েন কারমাইকেল।  

তার পর পঞ্চম উইকেটে ক্যাম্ফার ও টাকার গড়ে তোলেন আরও ৫৩ রানের জুটি। ৪৪ রানে ব্যাট করতে থাকা ক্যাম্ফারকে ফিরিয়ে ছন্দপতন ঘটান হাসান মুরাদ। অভিষিক্ত এই স্পিনার আরও একবার আঘাত হানলে ফিরে যান আরেক সেট ব্যাটার টাকারও (৪১)। 

তার পর ধস নামে দলটির ইনিংসে। দ্রুত সময়ে মিরাজের তৃতীয় শিকারে সাজঘরে ফেরেন ম্যাকব্রিন। তাতে সপ্তম উইকেটের পতন হলেও অভিষিক্ত জর্ডান নিল ও ম্যাককার্থি জুটি গড়ে যোগ করেন ৪৮ রান। তাদের জুটি আয়ারল্যান্ডকে ২৫০ রানের গণ্ডি পার করতে সাহায্য করেছে। এই জুটি ভালো কিছুর ইঙ্গিত দিলেও শেষ বলে জর্ডানকে ৩০ রানে লেগ বিফোরের ফাঁদে ফেলেন তাইজুল। দ্বিতীয় দিনও তার ঘূর্ণি আইরিশদের বিপদে ফেলে। যার ফলে তিনশ রান পাওয়া হয়নি তাদের। 

অভিষেকে সবচেয়ে নজরকাড়া পারফরমার ছিলেন হাসান মুরাদ। তাছাড়া বাংলাদেশের পাঁচ বোলারই উইকেট পেয়েছেন। মিরাজ নিয়েছেন তিনটি। মুরাদ নিয়েছেন দুটি উইকেট। হাসান মাহমুদ ও তাইজুল ইসলামও নিয়েছেন দুটি। একটি নিয়েছেন নাহিদ রানা। 

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন