ঢাকা   শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

পর্তুগালের কাছে ৬ গোল খেয়ে বিশ্বকাপ থেকে ছিটকে গেল ব্রাজিল!

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৫, ১২:১৮ পিএম

পর্তুগালের কাছে ৬ গোল খেয়ে বিশ্বকাপ থেকে ছিটকে গেল ব্রাজিল!

পর্তুগালের কাছে ৬ গোল খেয়ে বিশ্বকাপ থেকে ছিটকে গেল ব্রাজিল!

স্পোর্টস ডেস্ক : ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের ফাইনালে উঠা হলো না ব্রাজিলের। শ্বাসরুদ্ধকর নাটকীয় ম্যাচে পর্তুগালের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় ঘণ্টা বাজে সেলেসাওদের।

টাইব্রেকারে পর্তুগাল ৬-৫ ব্যবধানে জিতে ফাইনাল নিশ্চিত করে। অন্যদিকে, সেমিফাইনাল থেকে বিদায় ব্রাজিলের।

সোমবার (২৪ নভেম্বর) রাতে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের সেমিফাইনালে মুখোমুখি হয় ব্রাজিল-পর্তুগাল। ব্রাজিল চেয়েছিল পঞ্চমবারের মতো শিরোপা স্পর্শ করার পথে এগিয়ে যেতে। কিন্তু ভাগ্য তাদের পক্ষে কথা বলেনি।

ম্যাচের শুরু থেকেই গোলের খোঁজে দুই দল আক্রমণাত্নক ফুটবল খেলে। প্রথমার্ধে পর্তুগাল ছয়টি এবং ব্রাজিল আটটি শট নেয়। কিন্তু কোনো দলই জাল খুঁজে পায়নি। বিরতির পরও একাধিক সুযোগ আসে। তবে গোলের দেখা মিলেনি। পুরো ৯০ মিনিট শেষে রেফারি খেলা পেনাল্টিতে নেওয়ার ঘোষণা দেন।

টাইব্রেকারে প্রথম পাঁচ শটে দুই দলই দুর্দান্ত নির্ভুলতা দেখায়। এরপর খেলা গড়ায় ‘সাডেন ডেথ’-এ। এই পর্বে, পর্তুগালের হয়ে শট নিতে আসা হোসে নেতো কোনো ভুল না করে বল জালে জড়িয়ে দেন।

এরপর ব্রাজিলিয়ান তরুণ আঞ্জেলো শট নিতে এসে জাল খুঁজে নিতে ব্যর্থ হন। আঞ্জেলোর এই মিসের সঙ্গে সঙ্গেই পর্তুগাল শিবির উল্লাসে মেতে ওঠে। ফাইনালে রোনালদোর উত্তরসূরীরা অস্ট্রিয়ার মুখোমুখি হবে। 

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন