ঢাকা   শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

বাংলাদেশকে ১৭১ রানের লক্ষ্য দিয়েছে আয়ারল্যান্ড

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৫, ০৭:৫৫ পিএম

বাংলাদেশকে ১৭১ রানের লক্ষ্য দিয়েছে আয়ারল্যান্ড

দ্বিতীয় টি-টোয়েন্টিতে সংক্ষিপ্ত স্কোর: আয়ারল্যান্ড ২০ ওভারে ১৭০/৬ (ডেলানি ১০*; স্টার্লিং ২৯, টিম ৩৮, হ্যারি ১১, ক্যালিটজ ৭, ডকরেল ১৮, টাকার ৪১)

চতুর্থ উইকেটও এনে দিলেন মেহেদী

ঝড়ো ব্যাটিংয়ে দারুণ সূচনা পেয়েছিল আয়ারল্যান্ড। মেহেদী হাসানের এক ওভারে জোড়া আঘাতে ঘটে ছন্দপতন। তাতে ম্যাচে ফেরে বাংলাদেশ। রানের গতিও যায় কমে। তাদের আরও চাপে ফেলতে ১১তম ওভারের শেষ বলে চতুর্থ উইকেটও এনে দেন মেহেদী। নতুন ব্যাটার বেন ক্যালিটজকে (৭) স্টাম্পড করে তুলে নেন নিজের তৃতীয় উইকেট। তাতে আয়ারল্যান্ড ১০৩ রানে হারায় তাদের চতুর্থ উইকেট।      

এক ওভারে মেহেদীর জোড়া শিকার

স্টার্লিং ফিরলেও ঝড়ো ব্যাটিংয়ে আয়ারল্যান্ডের রানের চাকা সচল রাখছিলেন টিম টেক্টর। তার ব্যাটে ৮ ওভারেই স্কোর হয়ে যায় ৮৮! নবম ওভারে এসে প্রথম বলে বিপজ্জনক টিম টেক্টরকে স্টাম্পড করিয়েছেন মেহেদী হাসান। আউটের আগে ২৫ বলে ৪টি চার ও ২টি ছক্কায় ৩৮ রান করেছেন তিনি। 

আগের ম্যাচে হ্যারি টেক্টর জয়ের মূল নায়ক ছিলেন। এই ম্যাচে অবশ্য তাকে বেশি কিছু করতে দেননি মেহেদী। নবম ওভারের পঞ্চম বলে তাকে অসাধারণ এক ডেলিভারিতে বোল্ড করেছেন। তাতে এক ওভারে মেহেদীর জোড়া শিকারে মুহূর্তেই মোমেন্টাম বদলে যায় সফরকারীদের। ৮৯ রানের মধ্যে আয়ারল্যান্ড হারায় তৃতীয় উইকেট।  

পাওয়ার প্লেতে আয়ারল্যান্ডের ৭৫

পাওয়ার প্লেতে ঝড়ো ব্যাটিংয়ে ভালো সংগ্রহ পেয়েছে বাংলাদেশ। ৬ ওভারে এক উইকেটের বিনিময়ে তুলেছে ৭৫ রান। ৫৭ রানের শুরুর জুটি ভাঙে স্টার্লিংয়ের বিদায়ে। স্টার্লিং ফিরলেও অপরপ্রান্তে ঝড়ো ব্যাটিং অব্যাহত রাখেন টিম টেক্টর। ষষ্ঠ ওভারে মোস্তাফিজের বলে একটি চার ও একটি ছয় মেরে এই ওভার থেকে ১৩ রান তুলতে অবদান রাখেন তিনি।  

৫৭ রানের ওপেনিং জুটি ভেঙেছেন তানজিম সাকিব

টস জিতে ঝড়ো সূচনা পেয়েছে আয়ারল্যান্ড। উদ্বোধনী জুটিতেই পাঁচ ওভারে যোগ করেছে ৫৭ রান। ৪.৪ ওভারে তানজিম সাকিবকে মেরে খেলতে গিয়ে আউট হয়েছেন অধিনায়ক পল স্টার্লিং। আইরিশ ওপেনার ১৪ বলে ৩ চার ও ২ ছক্কায় করেন ২৯ রান। আয়ারল্যান্ড প্রথম উইকেট হারায় ৫৭ রানে।  

দ্বিতীয় ম্যাচে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

ঘরের মাঠে টানা দ্বিতীয় সিরিজ হার এড়াতে আজ আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ। এদিন অবশ্য টস ভাগ্য পাশে পায়নি। চট্টগ্রামে শুরুতে টস জিতে ব্যাটিং নিয়েছে আয়ারল্যান্ড। আগের ম্যাচেও টস হেরে ব্যাট করেছিল সফরকারীরা।

বাংলাদেশ প্রথম টি-টোয়েন্টিতে ৩৯ রানে হারায় সিরিজ বাঁচাতে এই ম্যাচ জিততেই হবে তাদের। 

চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে গত মাসে ওয়েস্ট ইন্ডিজের কাছে ৩–০ ব্যবধানে হোয়াইটওয়াশ হয়েছে বাংলাদেশ। প্রায় তিন বছর পর ঘরের মাঠে যা ছিল তাদের প্রথম টি–টোয়েন্টি সিরিজ হার।

একাদশে কারা

সিরিজে সমতা ফেরাতে বেশ কয়েকটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। বাদ পড়েছেন শরিফুল ইসলাম, জাকের আলী ও রিশাদ হোসেন। তাদের জায়গায় এসেছেন মেহেদী হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন ও নুরুল হাসান সোহান। 
আয়ারল্যান্ড পরিবর্তন এনেছে একটি। কার্টিস ক্যাম্ফারের বদলে এসেছেন বেন ক্যালিটজ।  

বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন, সাইফ হাসান, লিটন দাস (অধিনায়ক ও উইকেটরক্ষক), তাওহীদ হৃদয়, নুরুল হাসান সোহান, তানজিম হাসান, মেহেদী হাসান, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান ও মোহাম্মদ সাইফউদ্দিন। 

আয়ারল্যান্ড একাদশ: পল স্টার্লিং (অধিনায়ক), টিম টেক্টর, হ্যারি টেক্টর, লরকান টাকার (উইকেটরক্ষক), বেন ক্যালিটজ, জর্জ ডকরেল, গ্যারেথ ডেলানি, মার্ক অ্যাডায়ার, ব্যারি ম্যাকার্থি, ম্যাথু হামফ্রিজ ও জশ লিটল।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন