ঢাকা   শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

৫-১ গোলে মেসিদের জয়লাভ

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ৩০ নভেম্বর ২০২৫, ০৯:৫৩ এএম

৫-১ গোলে মেসিদের জয়লাভ

৫-১ গোলে মেসিদের জয়লাভ

স্পোর্টস ডেস্ক : দুই ম্যাচে দুটি ট্রফি অপেক্ষা করছিল লিওনেল মেসিদের জন্য। মেজর লিগ সকারের ইস্টার্ন কনফারেন্সের ফাইনালে জিতে প্রথমটি বাগিয়ে নিয়েছে ইন্টার মায়ামি। 

বড় জয়ে তারা এমএলএস কাপের ফাইনালে উঠেছে। ইস্টার্ন কনফারেন্সের শিরোপা নির্ধারণী ম্যাচে নিউইয়র্ক সিটি এফসিকে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে হাভিয়ের মাশ্চেরানোর মায়ামি।

আজ (রোববার) ভোরে ঘরের মাঠ চেজ স্টেডিয়ামে নিউইয়র্ককে আতিথ্য দিয়েছে মায়ামি। যেখানে উভয় দলই প্রায় সমান তালে লড়েছে। তবে একের পর এক গোলে ব্যবধান গড়ে দেয় স্বাগতিকরা। গোল না পেলেও একটি অ্যাসিস্ট করেছেন মেসি। মায়ামির পক্ষে হ্যাটট্রিক করেছেন আরেক আর্জেন্টাইন ফরোয়ার্ড তাদেও আলেন্দে। এ ছাড়া মাতেও সিলভেট্টি ও তেলাস্কো সেগোভিয়া একটি করে গোল করেন। 

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন