ঢাকা   শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

সাব্বির ২৮ লাখ আর নাসির ১৮ লাখে

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ৩০ নভেম্বর ২০২৫, ০৭:৩৩ পিএম

সাব্বির ২৮ লাখ আর নাসির ১৮ লাখে

বিপিএল নিলাম: সাব্বির ২৮ লাখ আর নাসির ১৮ লাখে

স্পোর্টস ডেস্ক : শুরু হয়েছে বিপিলের ১২তম আসরের নিলাম। রোববার (৩০ নভেম্বর) রাজধানীর র‌্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেনের গ্র্যান্ড বলরুমে অনুষ্ঠিত হচ্ছে নিলাম। সেখানে দল পেয়েছেন জাতীয় দলের সাবেক দুই তারকা ক্রিকেটার সাব্বির রহমান ও নাসির হোসেন।

গত আসরে ঢাকা ক্যাপিটালসে খেলেছিলেন সাব্বির। তাকে ২৮ লাখ টাকায় ধরে রেখেছে ফ্র্যাঞ্চাইজিটি। অন্যদিকে, এক সময় জাতীয় দলে খেলা তারকা ক্রিকেটার নাসিরকে ভিত্তিমূল্য ১৮ লাখ টাকায় দলে ভিড়িয়েছে ঢাকা। 

এর আগে ১ কোটি ১০ লাখ টাকায় নাইমকে দলে ভিড়িয়েছে চট্টগ্রাম রয়্যালস। এ ক্যাটাগরির নাঈমের জন্য নিলামে আগ্রহ প্রকাশ করেছে সিলেট, রংপুর ও নোয়াখালী। তিন দলের লড়াই শেষ নাইমকে পেয়ে যায় চট্টগ্রাম।

অন্যদিকে ৭৫ লাখ টাকায় রংপুর রাইডার্স দলে নিয়েছে লিটন দাসকে। তবে অবিক্রিত থেকে গেছেন মাহমুদউল্লাহ রিয়াদ ও মুশফিকুর রহিম। ‘বি’ ক্যাটাগরিতে ছিলেন তারা। তাদের জন্য আগ্রহ প্রকাশ করেননি কোনো ফ্র্যাঞ্চাইজি।   

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন