ঢাকা   শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

কলকাতা নাইট রাইডার্সে দল পেয়ে নিজের খুশির কথা জানালেন মোস্তাফিজ

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০২৫, ১০:০৫ এএম

কলকাতা নাইট রাইডার্সে দল পেয়ে নিজের খুশির কথা জানালেন মোস্তাফিজ

কলকাতা নাইট রাইডার্সে দল পেয়ে নিজের খুশির কথা জানালেন মোস্তাফিজ

স্পোর্টস ডেস্ক : আইপিএলের ১৯তম আসরের মিনি নিলামে বাজিমাত করেছেন বাংলাদেশের বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমান। রেকর্ড ৯ কোটি ২০ লাখ রুপিতে বাংলাদেশি তারকাকে দলে ভিড়িয়েছে কলকাতা নাইট রাইডার্স। ক্রিকেট বিশ্বের সবচেয়ে প্রতিযোগতামূলক এই ফ্রাঞ্চাইজি লিগে দল পেয়ে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন মোস্তাফিজ।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সংযুক্ত আরব আমিরাতে বসে আইপিএলের ১৯তম আসরের মিনি নিলাম। যেখানে ২ কোটি রুপি ভিত্তিমূল্যের মোস্তাফিজকে ৯ কোটি ২০ লাখ রুপিতে দলে ভিড়ায় কলকাতা নাইট রাইডার্স।

বলিউড সুপারস্টার শাহরুখ খানের মালিকানাধীন কলকাতা নাইট রাইডার্সে দল পেয়ে নিজের খুশির কথা জানিয়েছেন মোস্তাফিজুর রহমান।

 

মঙ্গলবার রাতে কলকাতা নাইট রাইডার্সের ভেরিফায়েড পেজে শেয়ার করা এক ভিডিওতে বাংলাদেশি তারকা বলেন, ‘হাই কেকেআর ফ্যানস, আমি মোস্তাফিজুর রহমান, আমি খুবই খুশি-আনন্দিত কেকেআর টিমের অংশ হতে পেরে। দেখা হবে শিগগিরই ।’

এদিকে নিজের ভেরিফায়েড পেজেও আইপিএলে দল পাওয়ার প্রতিক্রিয়া জানিয়েছেন বাহাতি এই পেসার।

রাতে দেয়া পোস্টে তিনি বলেন, ‘কলকাতা নিয়ে  স্বপ্ন দেখছি। আমি খুবই এক্সাইটেড এবং কলকাতা নাইট রাইডার্সে যোগ দিতে তর সইছে না।’

 ২০১৬ সাল থেকে আইপিএলের আট মৌসুমে একাধিক ফ্র্যাঞ্চাইজির হয়ে খেললেও এবারই প্রথম কলকাতায় জায়গা হলো মোস্তাফিজের। তাও আবার বাংলাদেশিদের মধ্যে সর্বোচ্চ দামে।

আইপিএল নিলামের ইতিহাসে এর আগে সর্বোচ্চ দামি বাংলাদেশি খেলোয়াড় ছিলেন সাকিব আল হাসান। ২০২১ সালে তাকে ৩ কোটি ২০ লাখ রুপিতে দলে নিয়েছিল কলকাতা। মাশরাফী বিন মোর্ত্তজার মূল্যও ছিল কাছাকাছি। ২০০৯ সালে তাকে কলকাতা ৬ লাখ ডলার খরচে নিয়েছিল। ইন্ডিয়ান রুপিতে তখনকার বাজারমূল্যে যেটি ছিল প্রায় তিন কোটির কাছাকাছি। অন্যদিকে আট মৌসুম খেলা মোস্তাফিজও এর আগে কখনো ২ কোটি ২০ লাখ রুপির বেশি দাম পাননি। এবার তার মূল্য উঠলো ৯ কোটি ২০ লাখ রুপি।

 

এদিকে মাশরাফী, সাকিব ও লিটন দাসের পর চতুর্থ বাংলাদেশি হিসেবে কলকাতায় খেলবেন মোস্তাফিজুর। আইপিএলে এটি তার ষষ্ঠ ফ্র‍্যাঞ্চাইজি। এর আগে সানরাইজার্স হায়দরাবাদ, মুম্বাই ইন্ডিয়ান্স, দিল্লি ক্যাপিটালস ও চেন্নাই সুপার কিংসের হয়ে খেলেছিলেন তিনি।

 

সব মিলিয়ে আইপিএল ক্যারিয়ারে ৬০ ম্যাচে ৮.১৩ ইকোনমি রেট ও ২৮.৪৫ গড়ে ৬৫ উইকেট শিকার করেছেন মোস্তাফিজ। ২০১৬ সালের অভিষেক আসরে হায়দরাবাদকে তাদের প্রথম শিরোপা জেতাতে রেখেছিলেন গুরুত্বপূর্ণ ভূমিকা। এরপর থেকেই আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলোর নজর কাটার মাস্টারের দিকে।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন