ঢাকা   শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

বিপিএলের উদ্বোধনীতে শহীদ ওসমান হাদির শ্রদ্ধায় পালন করা হবে নীরবতা

Authorনিউজ রুম

প্রকাশ: ২৫ ডিসেম্বর ২০২৫, ১১:৪৮ পিএম

বিপিএলের উদ্বোধনীতে শহীদ ওসমান হাদির শ্রদ্ধায় পালন করা হবে নীরবতা

ঢাকায় গত ২৪ ডিসেম্বর যে আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠান ও কনসার্ট হবার কথা ছিল, সেটা বাতিল করা হয়েছে আগেই। তবে আগামীকাল শুক্রবার দুপুরে একটা ছোট্ট উদ্বোধনী পর্ব থাকবে বিপিএলের। স্বাগতিক সিলেট আর রাজশাহী ওয়ারিয়র্সের উদ্বোধনী ম্যাচ মাঠে গড়ানোর আগে ছোটখাটো আনুষ্ঠানিকতা থাকবে।

বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতিখার রহমান মিঠু  বলেছেন, ‘সবাই জানেন যে, এবার কোন আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠান থাকছে না। তবে আমরা ক্রীড়া সচিব আর বিসিবি সভাপতি ও বিপিএল গভর্নিং কাউন্সিলের প্রধান আমিনুল ইসলাম বুলবুলকে দিয়ে উদ্বোধন করাবো। তার আগে কোরআন তেলাওয়াত, জাতীয় সঙ্গীত পরিবেশন করা হবে।’

মিঠু যোগ করেন, ‘খেলা শুরুর আগে জুলাই বিপ্লবের অন্যতম সেনানী ওসমান হাদির আত্মার স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হবে। তার আগে সিলেট স্টেডিয়ামের জায়ান্ট স্ক্রিনে হাদির ছবি ভেসে উঠবে।’

এছাড়া প্রথম ম্যাচ শেষে ৪০-৪৫ মিনিটের একটি কনসার্টও অনুষ্ঠিত হবে। ওই কনসার্টের আগে ৬ প্রতিযোগী দলের থিম সং বাজানো হবে। আর পাশাপাশি আতশবাজি ফোটানোও হবে।

 

বার্তা বাজার/এমএমএইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন