ঢাকা   মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

মেসির সামনে এবার ব্যক্তিগত রেকর্ডের হাতছানি

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৫৭ পিএম

মেসির সামনে এবার ব্যক্তিগত রেকর্ডের হাতছানি

মেসির সামনে এবার ব্যক্তিগত রেকর্ডের হাতছানি

স্পোর্টস ডেস্ক : লম্বা বিরতি কাটিয়ে আগামীকাল রোববার থেকে শুরু হতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের (এমএলএস) নতুন মৌসুম। এই মৌসুমে ফুটবল জাদুকর লিওনেল মেসির সামনে যেমন ব্যক্তিগত রেকর্ডের হাতছানি রয়েছে, তেমনি বর্তমান চ্যাম্পিয়ন ইন্টার মায়ামির সামনেও রয়েছে শিরোপা ধরে রাখার চ্যালেঞ্জ।

তবে সন হিউং মিন ও হামেস রদ্রিগেজের মতো বড় তারকারা এমএলএসে নাম লেখানোয় এবার ‘দ্য হেরন্স’দের জন্য লড়াইটা আগের চেয়ে অনেক বেশি কঠিন হবে বলে ধারণা করা হচ্ছে।

লিওনেল মেসির প্রভাবে বিশ্বজুড়ে এমএলএসের জনপ্রিয়তা এখন তুঙ্গে। নতুন মৌসুমে ইন্টার মায়ামি ফেবারিট হিসেবে যাত্রা শুরু করলেও দলে বড় পরিবর্তন আসছে। নতুন এই শুরুতে থাকছেন না সার্জিও বুস্কেটস ও জর্দি আলবা। এমনকি ফর্মহীনতায় থাকা লুইস সুয়ারেজ এবং কোচ হাভিয়ের মাশচেরানোর কৌশলে পরিবর্তন আসায় শুরুর একাদশে দেখা যেতে পারে নতুন মুখ। প্রি-সিজনে নজর কাড়া ২০ বছর বয়সী আর্জেন্টাইন উইঙ্গার মাত্তেও সিলভেত্তি এবং ২২ বছর বয়সী ভেনেজুয়েলার মিডফিল্ডার তেহলাহছকো সেহগোবিয়া হতে পারেন মায়ামির তুরুপের তাস।

চোটের কারণে উদ্বোধনী ম্যাচে মেসির খেলা নিয়ে কিছুটা অনিশ্চয়তা থাকলেও পুরো মৌসুমে তার সামনে বেশ কিছু অর্জনের সুযোগ রয়েছে। প্রথম ফুটবলার হিসেবে টানা দ্বিতীয় গোল্ডেন বুট এবং রেকর্ড তৃতীয়বারের মতো বর্ষসেরার খেতাব জেতার দৌড়ে আছেন তিনি। এছাড়া এমএলএসে আর ৩৬টি গোল করতে পারলে লিগের ইতিহাসের সফলতম আর্জেন্টাইন গোলদাতার রেকর্ডটিও নিজের করে নেবেন এলএমটেন। ২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে এই মৌসুমটি মেসির ব্যক্তিগত প্রস্তুতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তবে মায়ামির শিরোপা ধরে রাখার পথ এবার মসৃণ হবে না। ইউরোপীয় ফুটবলের পাঠ চুকিয়ে লস অ্যাঞ্জেলেস এফসিতে যোগ দিয়েছেন দক্ষিণ কোরিয়ার তারকা সন হিউং মিন। অন্যদিকে মিনেসোটা ইউনাইটেডের জার্সিতে দেখা যাবে কলম্বিয়ান তারকা হামেস রদ্রিগেজকে। হেভিওয়েট সব ফুটবলারের উপস্থিতিতে এমএলএসে প্রতিদ্বন্দ্বিতা যেমন বাড়বে, তেমনি মায়ামিকে শ্রেষ্ঠত্ব বজায় রাখতে গতবারের চেয়েও বেশি ঘাম ঝরাতে হবে।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন