ঢাকা   মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

বিসিবির ন্যূনতম স্ট্যান্ডার্ড আছে, কথাবার্তা বুঝে বলা উচিত: আসিফের মন্তব্য নিয়ে ফাহিম

Authorনিউজ রুম

প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:১১ পিএম

বিসিবির ন্যূনতম স্ট্যান্ডার্ড আছে, কথাবার্তা বুঝে বলা উচিত: আসিফের মন্তব্য নিয়ে ফাহিম

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর দায়িত্ব নিয়ে প্রথম দিনই সংবাদকর্মীদের স্টেডিয়ামে প্রবেশ সংক্রান্ত নিষেধাজ্ঞা তুলে দেন আমিনুল হক। সংবাদ সম্মেলনের মাঝেই বিসিবির সিইওকে ফোন করে নিষেধাজ্ঞা তুলে নিতে বলেন তিনি। ক্রীড়া প্রতিমন্ত্রীর এমন কর্মকাণ্ডকে আসিফ আকবর মূল্যায়ন করেছেন ভারতীয় সিনেমার একটি চরিত্র ‘ফাটাকেষ্ট’ হিসেবে। একটি টেলিভিশন চ্যানেলের অনুষ্ঠানে গিয়ে এই মন্তব্য করেন তিনি।

ওই অনুষ্ঠানে বিসিবি পরিচালক বলেন, ‘তথ্য মন্ত্রণালয়ের অধীনে যারা (গণমাধ্যমকর্মী) আছেন, তারা তো (স্টেডিয়ামে) আসবেনই। আমরা পোর্টফলিও চেক করি, কারা গুজব ছড়ায় না, কারা ফালতু কাজ করে না। তাদের ডেকে এনে আমরা বসব (পরিকল্পনা ছিল)। এই সময়ের আগে আবার ফারুক ভাইয়ের আঙুলের (বিসিবির সহ-সভাপতি ফারুক আহমেদের আঙুল উঁচিয়ে ধরা ছবি ছড়িয়ে পড়ে) ঘটনাটা ঘটল। ক্রীড়া প্রতিমন্ত্রী সঙ্গে সঙ্গে এসে ফাটাকেষ্ট’র মতো একটা অর্ডার দিয়ে দিলেন। সবকিছু মিলিয়ে ব্যাপারটা লেজেগোবরে হয়ে গেছে।’

আসিফের এমন মন্তব্যে ক্রীড়া সংশ্লিষ্টদের অনেকেই অসন্তুষ্ট। ক্রীড়া প্রতিমন্ত্রীকে নিয়ে তার এমন মন্তব্য শুনে হতাশা প্রকাশ করেছেন বিসিবির সাবেক পরিচালক ফাহিম সিনহা।

এ বিষয়ে গণমাধ্যমকে ফাহিম বলেন, ‘উদ্দেশ্যমূলকভাবে (এমন কথা বলেছেন) কি না আমি এটা বলতে পারব না। তবে এরকম দায়িত্বশীল জায়গা থেকে কথাবার্তা বুঝেশুনে বলা উচিত। বিসিবির মতো সংস্থার মিনিমাম স্ট্যান্ডার্ড আছে। কথা বের হয়ে গেলে তো বের হয়ে গেল। আমাদের ক্রীড়া প্রতিমন্ত্রীকে নিয়ে এ ধরনের মন্তব্য অবশ্যই অপ্রত্যাশিত। আগেও আমরা বিসিবি পরিচালকদের কাছ থেকে অনেক ধরনের বেফাঁস মন্তব্য শুনেছি। অনুরোধ জানাব তারা এগুলো থেকে বিরত থাকুক।’

ক্রীড়া ইতিহাসে এমন ঘটনা বিরল বলে মন্তব্য করে ফাহিম জানান, ‘এটা বাংলাদেশের ইতিহাসে কখনও হয়নি। স্পোর্টসের ইতিহাসে অন্য কোনো সভ্য দেশে এটা হয়েছে কি না তাও আমার জানা নেই। এটা হওয়ার কথা না, হওয়া উচিতও না। অবশ্যই অপ্রত্যাশিত।’

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন