ঢাকা   মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

উচিত শিক্ষা পেল ভারত!

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:২১ পিএম

উচিত শিক্ষা পেল ভারত!

উচিত শিক্ষা পেল ভারত!

স্পোর্টস ডেস্ক : টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগে হটফেবারিট হিসেবে দেখা হয়েছিল ভারতকে। কারণ, দলটা আছে দারুণ ফর্মে। তার উপর ঘরের মাঠে বিশ্বকাপ খেলছে তারা। তবে সুপার এইটের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে পাত্তাই পায়নি ভারত। আর সেই হারের ফলে এখন সেমিফাইনালে ভারতের ওঠা নিয়ে কষতে হচ্ছে নানা সমীকরণ।

সুপার এইটে নিজেদের প্রথম ম্যাচে ভারতকে ৭৬ রানে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। স্বাগতিকদের জন্য সেমিফাইনালের সমীকরণ হয়ে গেছে কঠিন। শুধু তাই নয়, বিশ্বকাপের ১০ আসর মিলিয়ে যা ভারতের সবচেয়ে বাজে হার।

ভারতের এমন হারে যেন উল্লাসে মেতেছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটাররা। কিংবদন্তি স্পিনার সাকলায়েন মুশতাক পাকিস্তানের একটি টিভির আলোচনায় বলেছেন, দক্ষিণ আফ্রিকা ভারতকে উচিত শিক্ষা দিয়েছে।

সাকলায়েন মুশতাক বলেন, ‘দক্ষিণ আফ্রিকার সব পরিকল্পনা এই ম্যাচে কাজে লেগেছে। সত্যি বলতে ভারতকে মাটিতে আছড়ে ফেলেছে তারা এবং তুলোধুনা করেছে এবং অপমানিত করেছে। সাম্প্রতিক সময়ে ভারত যতটুকুই উড়ছিল, দক্ষিণ আফ্রিকা তাদেরকে উচিত শিক্ষা দিয়েছে। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং—তিন বিভাগেই তাদের পরিকল্পনা ছিল দুর্দান্ত। দেখুন সেই ক্যাচ (অভিষেক শর্মার ক্যাচ করবিন বশের) ধরার ক্ষেত্রে তাদের কী দারুণ সমন্বয় ছিল।’

পরের ম্যাচে চেন্নাইয়ে জিম্বাবুয়ের বিপক্ষে লড়বে ভারত বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি)। সেই ম্যাচে হারলে টুর্নামেন্ট থেকে বিদায় নিশ্চিত হবে বর্তমান চ্যাম্পিয়নদের।  

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন