ঢাকা   মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

সাকিবকে ছাড়াই পাকিস্তান সিরিজের দল বাংলাদেশের

Authorনিউজ রুম

প্রকাশ: ০৫ মার্চ ২০২৬, ০৯:৪৪ এএম

সাকিবকে ছাড়াই পাকিস্তান সিরিজের দল বাংলাদেশের

পাকিস্তানের বিপক্ষে সিরিজের আর এক সপ্তাহ বাকি। এই সময়েও সাকিব আল হাসানকে নিয়ে ধোঁয়াশা কাটেনি। যার ফলে তাকে ছাড়াই পাকিস্তান সিরিজে খেলতে নামবে বাংলাদেশ।

পতিত আওয়ামী লীগ সরকারের সাবেক সংসদ সদস্য সাকিবের নামে ঝুলছে একাধিক মামলা। তার নিষ্পত্তি এখনও হয়নি। এসব মামলা সমাধান করে তবেই তাকে দেশে ফেরাতে চাইছে বিসিবি। সাকিবের আইনজীবীদের কাছ থেকে নথি নিয়ে তা যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

কক্সবাজারে বোর্ড পরিচালক আসিফ আকবর সাংবাদিকদের বলেন, ‘সাকিবের যে আইনি বিষয়গুলো নিয়ে জটিলতা তৈরি হয়েছে, সেগুলো সমাধানের জন্য মন্ত্রণালয় ও বিসিবি একসঙ্গে কাজ করছে।’

তবে সেসব মামলার নিষ্পত্তি পাকিস্তান সিরিজের আগে শেষ হচ্ছে না। যার ফলে এই সিরিজ দিয়ে তার ফেরা হচ্ছে না।

এদিকে সাকিবের ফিটনেস নিয়েও প্রশ্ন আছে। সঙ্গে তার অনুশীলন থেকে দূরে থাকাটাও একটা ইস্যু হয়ে দাঁড়িয়েছে। যার ফলে তাকে বিবেচনায় রাখছেন না নির্বাচকরা।

পাকিস্তান সিরিজের দল বোর্ডে জমা হয়ে গেছে। সাকিবের নাম সেখানে নেই। জানা গেছে, এই দলে আছে নাহিদ রানা ও আফিফ হোসেনের নাম।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন