ঢাকা   মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

টাইগারদের দল ঘোষণা, পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ০৫ মার্চ ২০২৬, ১০:২৩ পিএম

টাইগারদের দল ঘোষণা, পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ

টাইগারদের দল ঘোষণা, পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ

স্পোর্টস ডেস্ক : ক্রিকেটপ্রেমিদের জন্য আবারও আসছে উত্তেজাপূর্ণ খেলা দেখার সুযোগ। এবার ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ দিয়ে চলতি বছরে প্রথমবার মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ। আসন্ন এই সিরিজের জন্য আজ (বৃৃহস্পতিবার) দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

সবশেষ সিরিজের দল থেকে বাদ পড়েছেন নুরুল হাসান সোহান, জাকের আলি, শামীম পাটোয়ারী। দীর্ঘদিন পর দলে ফিরেছেন আফিফ হোসেন।

আগামী ১১, ১৩ এবং ১৫ মার্চ মিরপুর শেরে-ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে তিনটি ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে। সবকটি ম্যাচই শুরু হবে দুপুর ২.১৫ মিনিট থেকে।

এদিকে আইসিসির মেগা ইভেন্টের বাইরে চলতি বছর এখন পর্যন্ত বাংলাদেশের ৯টি দ্বিপাক্ষিক সিরিজ খেলার কথা রয়েছে। পিএসএল শেষে এপ্রিলে আবার বাংলাদেশ সফরে আসবে পাকিস্তান।

বাংলাদেশ দল :

মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), সৌম্য সরকার, সাইফ হাসান, তানজিদ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, লিটন কুমার দাস, আফিফ হোসেন, মাহিদুল ইসলাম অঙ্কন, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও নাহিদ রানা।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন