ঢাকা   মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

উজবেকিস্তানর বিপক্ষে আজ বাংলাদেশের গুরুত্বপূর্ণ ম্যাচ, দেখবেন কোথায়?

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০৯ মার্চ ২০২৬, ০১:১৩ পিএম

উজবেকিস্তানর বিপক্ষে আজ বাংলাদেশের গুরুত্বপূর্ণ ম্যাচ, দেখবেন কোথায়?

এএফসি নারী এশিয়ান কাপের গ্রুপ ‘বি’তে নিজেদের শেষ ম্যাচে আজ উজবেকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। অস্ট্রেলিয়ার পার্থ রেকট্যাঙ্গুলার স্টেডিয়ামে অনুষ্ঠেয় এই ম্যাচে দুই দলই শেষ শক্তিটুকু দিয়ে লড়বে। ম্যাচটা মাঠে গড়াবে সোমবার বেলা ৩ টায়। দেখাবে টি স্পোর্টস। 

টানা দুই হারের কারণে দুই দলেরই পরবর্তী পর্বে যাওয়ার সম্ভাবনাটুকু সুতোর ওপর ঝুলছে। তবে এই ম্যাচে জয় পেলে সেরা দুই তৃতীয় স্থান অর্জনকারী দলের একটি হিসেবে কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে টিকে থাকার সুযোগ থাকবে।

এশিয়ান কাপের অভিষেক আসরে বাংলাদেশের অনভিজ্ঞতার ছাপ দেখা গেছে আগের ম্যাচগুলোয়। প্রথম ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন চীনের কাছে ২–০ গোলে হারের পর দ্বিতীয় ম্যাচে উত্তর কোরিয়ার কাছে ৫-০ গোলে বিধ্বস্ত হয়েছে। 

অন্যদিকে, উজবেকিস্তানও গ্রুপ পর্বে চীন ও উত্তর কোরিয়ার কাছে ৩-০ গোলে হেরেছে। ফলে তারাও এই ম্যাচে ঘুরে দাঁড়াতে চাইবে।

এক নজরে

* এই টুর্নামেন্টে প্রথমবার মুখোমুখি হওয়া প্রতিপক্ষের বিপক্ষে উজবেকিস্তান সর্বশেষ ম্যাচে হেরেছিল ২০০৩ সালের গ্রুপ পর্বে ভিয়েতনামের কাছে (ব্যবধান ৪–২)।
* উজবেকিস্তান টানা সর্বশেষ পাঁচ ম্যাচে হেরেছে, যা এই প্রতিযোগিতায় তাদের সর্বোচ্চ। একই সময়ে শেষ তিন ম্যাচে তারা কোনও গোলও করতে পারেনি।
* বাংলাদেশের ডিফেন্ডার আফঈদা খন্দকার (৬) এবং উজবেকিস্তানের মাফতুনা শোয়িমোভা (৫) গ্রুপ ‘বি’তে সবচেয়ে বেশি শট ব্লক করেছেন।
* বাংলাদেশের মনিকা চাকমা টুর্নামেন্টে এখন পর্যন্ত ৩৮টি ডুয়েলে অংশ নিয়েছেন, যা গ্রুপ ‘বি’তে যেকোনও খেলোয়াড়ের চেয়ে সাতটি বেশি। পাশাপাশি তিনি ১০টি ড্রিবল করার চেষ্টা করেছেন, যা গ্রুপে দ্বিতীয় সর্বোচ্চ।

 

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন