ঢাকা   মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

স্ত্রীকে মারধর ও না খাইয়েও রাখতেন এই ক্রিকেটার, আত্মহত্যার চেষ্টা!

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ১১ মার্চ ২০২৬, ১০:৪৯ এএম

স্ত্রীকে মারধর ও না খাইয়েও রাখতেন এই ক্রিকেটার, আত্মহত্যার চেষ্টা!

স্ত্রীকে মারধর ও না খাইয়েও রাখতেন এই ক্রিকেটার, আত্মহত্যার চেষ্টা!

স্পোর্টস ডেস্ক : ভারতের আইপিএল খেলা ক্রিকেটার অমিত মিশ্র এবং তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে যৌতুকের জন্য নির্যাতন, শারীরিক হামলা ও আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ এনে আদালতে মামলা করেছেন তার স্ত্রী গরিমা তিওয়ারি।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির তথ্যে জানা যায়, কানপুরের অতিরিক্ত দেওয়ানি বিচারক (সিনিয়র ডিভিশন) আদালতে এ অভিযোগ দায়ের করেন তিওয়ারি।

মামলায় অমিত মিশ্রের পাশাপাশি তার মা বীনা মিশ্র, বাবা শশীকান্ত মিশ্র, ভাই অমর মিশ্র, ভাবি রিতু মিশ্র এবং বোন স্বাতি মিশ্রকেও অভিযুক্ত করা হয়েছে।

অভিযোগে তিওয়ারি জানান, ২০১৯ সালে ইনস্টাগ্রামের মাধ্যমে অমিত মিশ্রের সঙ্গে তার পরিচয় হয়। প্রায় তিন বছর সম্পর্কের পর ২০২১ সালের ২৬ এপ্রিল কানপুর ক্লাবে তাদের বিয়ে হয়। তবে বিয়ের কিছুদিন পর থেকেই স্বামী ও শ্বশুরবাড়ির সদস্যরা তার পরিবারের কাছে একটি হোন্ডা সিটি গাড়ি ও ১০ লাখ রুপি যৌতুক দাবি করতে থাকেন।

তার দাবি, বিয়ের সময় তার পরিবার ২ লাখ ৫০ হাজার রুপি দিলেও পরবর্তীতে আরও টাকা চাওয়া অব্যাহত ছিল। তিওয়ারির অভিযোগ, অমিত মিশ্র প্রায়ই ম’দ্য’প অবস্থায় তাকে মারধর ও গালিগালাজ করতেন এবং কখনো কখনো কয়েক দিন না খাইয়েও রাখতেন।

তিনি আরও অভিযোগ করেন, মডেলিং করে উপার্জিত অর্থ স্বামী নিয়ে নিতেন এবং তাকে বারবার তালাকের হুমকি দিতেন। এসব নির্যাতনের কারণে তিনি মানসিকভাবে ভেঙে পড়েন এবং শেষ পর্যন্ত তার মডেলিং ক্যারিয়ার ছেড়ে দিতে বাধ্য হন।

তিওয়ারি জানান, একপর্যায়ে তিনি ফিনাইল পান করে আত্মহত্যার চেষ্টা করেছিলেন এবং পরে হাসপাতালে ভর্তি হতে হয়।

তার অভিযোগ, একাধিকবার পুলিশ ও পুলিশ কমিশনারের কার্যালয়ে অভিযোগ করলেও অমিত মিশ্রের প্রভাবের কারণে কোনো এফআইআর নেওয়া হয়নি। পরে বাধ্য হয়ে তিনি আদালতের শরণাপন্ন হন।

তিওয়ারির আইনজীবী করিম আহমদ সিদ্দিকী বলেন, পুলিশের কাছে বারবার আবেদন করেও ব্যবস্থা না নেওয়ায় শেষ পর্যন্ত আদালতে অভিযোগ দায়ের করা হয়েছে।

এটি অমিত মিশ্রের বিরুদ্ধে তিওয়ারির করা তৃতীয় মামলা। এর আগে ২০২৫ সালের ২১ এপ্রিল তিনি গার্হস্থ্য সহিংসতার মামলা এবং ২৩ এপ্রিল ভরণপোষণের আবেদন করেন। ওই আবেদনে তিনি প্রতি মাসে ৫০ হাজার রুপি ভাতা এবং ১ কোটি রুপি ক্ষতিপূরণ দাবি করেছেন।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন