ঢাকা   মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

এবার ৪৮ ঘণ্টার মধ্যেই বড় সিদ্ধান্ত

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ১১ মার্চ ২০২৬, ০৪:৪৯ পিএম

এবার ৪৮ ঘণ্টার মধ্যেই বড় সিদ্ধান্ত

এবার ৪৮ ঘণ্টার মধ্যেই বড় সিদ্ধান্ত

স্পোর্টস ডেস্ক: চলতি মাসের ২৭ মার্চ কাতারের দোহায় লুসাইল স্টেডিয়ামে হওয়ার কথা ছিল আর্জেন্টিনা-স্পেনের বহুল কাঙ্ক্ষিত ফিনালিসিমা। কিন্তু মধ্যপ্রাচ্যে শুরু হওয়া সাম্প্রতিক সংঘাতে ওই ম্যাচের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। ।

কেননা, কাতারে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের ফুটবল টুর্নামেন্ট স্থগিত করা হয়েছে। এমন অবস্থায় কাতারে ম্যাচটা হওয়ার সম্ভাবনা ক্ষীণ হয়ে আসছে। তাতে ম্যাচের ভবিষ্যৎ নিয়ে যেমন প্রশ্ন জাগে, তেমনি সম্ভাব্য বিকল্প ভেন্যু হিসেবে কখনো ইংল্যান্ড কখনো স্পেন অথবা মরক্কোর মতো দেশগুলোর নাম শোনা যায়।

এবার ফিনালিসিমা নিয়ে মুখ খুলেছেন স্প্যানিশ ফুটবল ফেডারেশনের সভাপতি রাফায়েল লুসান। তিনি জানিয়েছেন, ম্যাচটি কাতারে হবে কি না, সেটা নিয়ে ৪৮ ঘণ্টার মধ্যেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

স্প্যানিশ রেডিও অনুষ্ঠান এল লারগুয়েরোতে লুসান বলেছেন, ‘দোহায় ম্যাচটা আয়োজন করা খুবই কঠিন ব্যাপার। এই ম্যাচের জন্য বুকিং করা দুটি চার্টার বিমান আমরা চারদিন আগে বাতিল করেছি। 

আশা করছি, ৪৮ ঘণ্টার মধ্যেই একটা সিদ্ধান্ত নেওয়া হবে।’ ম্যাচটা যে কাতার থেকে সরে যেতে পারে, সেটাও জানিয়েছেন লুসান, ‘সম্ভবত ম্যাচটা ইউরোপে সরে যেতে পারে। কারণ স্পেন ও আর্জেন্টিনার অধিকাংশ ফুটবলারই ইউরোপে খেলেন। আর এটাই সবচেয়ে যৌক্তিক সমাধান।’

তবে দোহা থেকে ম্যাচের ভেন্যু সরিয়ে নেওয়া যে সহজ হবে না, সেটা স্প্যানিশ ফুটবলের প্রধান বলেছেন, ‘এখানে অনেক ব্যাপার জড়িত। উয়েফা ও কনফেমবল একটি কোম্পানি বা প্রোমোটারের মাধ্যমে এই ফিনালিসিমা আয়োজনের চুক্তি করেছে। সেই চুক্তি অনুযায়ী, ফিনালিসিমাসহ ৬টি ম্যাচ কাতারে আয়োজিত হবে। এর মধ্যে আছে স্পেন-আর্জেন্টিনা (২৭ মার্চ), মিসর-স্পেন (৩০ মার্চ), সৌদি-সার্বিয়া (৩০ মার্চ) এবং আর্জেন্টিনা-কাতার (৩১ মার্চ) ম্যাচ। সব মিলিয়ে এটি (ফিনালিসিমা) একটি বড় প্যাকেজের অংশ।’

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন