ঢাকা   মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

কোটি টাকায় দ্য হানড্রেডে মুস্তাফিজুর রহমান

Authorনিউজ রুম

প্রকাশ: ১৩ মার্চ ২০২৬, ১২:১৮ পিএম

কোটি টাকায় দ্য হানড্রেডে মুস্তাফিজুর রহমান

১০০ বলের ক্রিকেট টুর্নামেন্ট দ্য হানড্রেডে প্রথমবারের মতো দল পেয়েছেন কোনো বাংলাদেশি ক্রিকেটার। বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমানকে নিলাম থেকে দলে ভিড়িয়েছে বার্মিংহাম ফিনিক্স। মুস্তাফিজের ভিত্তিমূল্য ছিল এক লাখ পাউন্ড, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় এক কোটি ৬৪ লাখ টাকার বেশি।

এবারই প্রথমবারের মতো এই টুর্নামেন্টে খেলোয়াড়দের নিলামের মাধ্যমে দলে নেওয়া হয়েছে। সেই নিলাম থেকেই সুযোগ পান বাংলাদেশের এই তারকা পেসার। একই নিলামে দ্বিতীয় বাংলাদেশি হিসেবে তালিকায় ছিলেন লেগস্পিনার রিশাদ হোসেন। তার ভিত্তিমূল্য ছিল ৭৫ হাজার পাউন্ড। তবে শেষ পর্যন্ত তাকে দলে নেয়নি কোনো ফ্র্যাঞ্চাইজি।

আগামী ২১ জুলাই থেকে ৬ আগস্ট পর্যন্ত অনুষ্ঠিত হবে দ্য হানড্রেডের নতুন মৌসুম। এই আসরে মুস্তাফিজ ও রিশাদ ছাড়াও মোট ২৩ জন বাংলাদেশি ক্রিকেটার নিবন্ধন করেছিলেন। তবে চূড়ান্তভাবে দল পেয়েছেন কেবল মুস্তাফিজই।

ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে ইতোমধ্যে ব্যস্ত সময় পার করছেন মুস্তাফিজ। ভারতের আইপিএলের দল কলকাতা নাইট রাইডার্স তাকে ছেড়ে দেওয়ার পর পাকিস্তান সুপার লিগে লাহোর কালান্দার্সের সঙ্গে চুক্তি করেন তিনি।

বার্মিংহাম ফিনিক্সে মুস্তাফিজের সতীর্থ হিসেবে থাকবেন বেশ কয়েকজন আন্তর্জাতিক ক্রিকেটার। দলে রয়েছেন ইংল্যান্ডের জ্যাকব বেথেল ও ক্রিস উড, পাকিস্তানের উসমান তারিক এবং দক্ষিণ আফ্রিকার ডোনোভান ফেরেইরার মতো ক্রিকেটাররা।

দ্য হানড্রেডে সুযোগ পাওয়ার মাধ্যমে নতুন এক মাইলফলক যোগ হলো মুস্তাফিজুর রহমানের ক্যারিয়ারে। বাংলাদেশের ক্রিকেট ইতিহাসেও এটি একটি উল্লেখযোগ্য অর্জন।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন