ঢাকা   মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

মুস্তাফিজের বদলি নিলো কলকাতা, তাই পিএসএল থেকে নাম প্রত্যাহার

Authorনিউজ রুম

প্রকাশ: ১৪ মার্চ ২০২৬, ০২:২৪ এএম

মুস্তাফিজের বদলি নিলো কলকাতা, তাই পিএসএল থেকে নাম প্রত্যাহার

বাংলাদেশের তারকা পেসার মুস্তাফিজুর রহমানকে আইপিএল ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্সের স্কোয়াড থেকে বাদ দেওয়ার ঘটনায় তুলকালাম কাণ্ড ঘটেছে। যার সূত্র ধরে বিশ্বকাপে খেলা হয়নি বাংলাদেশের। ফিজের বদলি হিসেবে এবার জিম্বাবুয়ের পেসার ব্লেসিং মুজারাবানিকে নিয়েছে কলকাতা। একই সময়ে তিনি খেলার কথা ছিল পাকিস্তানের লিগ পিএসএলে। কিন্তু আইপিএলের ডাক পেয়ে তিনি নাম সরিয়ে নিলেন পিএসএল থেকে।

ক্রীড়াভিত্তিক ওয়েবসাইন ইএসপিএন ক্রিকইনফো জানিয়েছে, পিএসএল ফ্র্যাঞ্চাইজি ইসলামাবাদ ইউনাইটেডকে নাম প্রত্যাহারের সিদ্ধান্ত জানিয়েছেন মুজারাবানি। অন্যদিকে, আজ (শুক্রবার) তাকে দলে অন্তর্ভুক্তির বিষয় নিশ্চিত করেছে কলকাতা।

গত ডিসেম্বরে বিসিসিআই বাংলাদেশের বাঁ-হাতি পেসার মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দিতে কলকাতাকে নির্দেশ দেয়। যাকে ২০২৬ সালের নিলামে ৯.২০ কোটি রুপিতে দলে নিয়েছিল শাহরুখ খানের ফ্র্যাঞ্চাইজি। এরপর তাকে পিএসএলের লাহোর কালান্দার্স দলে ভিড়িয়েছে। পাকিস্তানের ওই টুর্নামেন্ট শুরু হবে ২৬ মার্চ থেকে, এর দু’দিন পরই (২৮ মার্চ) আইপিএল শুরু হবে।

মুজারাবানি এর আগে মুলতান সুলতানসের হয়ে পিএসএলে একবার শিরোপা জিতেছিলেন। গত ১১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত পিএসএলে নিলামে শুরুতে তাকে কেউ দলে নেয়নি। পরে ওয়েস্ট ইন্ডিজের পেসার শামার জোসেফকে ছেড়ে দেওয়ার পর ইসলামাবাদ সরাসরি চুক্তি করে এই জিম্বাবুইয়ান পেসারের সঙ্গে। একইভাবে ফিজের জায়গায় এবার আইপিএলে ডাক পেলেন মুজারাবানি।

টানা দ্বিতীয় বছরের মতো পিএসএল ও আইপিএল একই সময়ে চলায়, আবারও এমন নজির দেখা গেল। পিএসএলে আগে চুক্তিবদ্ধ কোনো খেলোয়াড় পরে আইপিএলে যোগ দেওয়ার পরিস্থিতি তৈরি হয়েছিল গত বছরও। গত আসরে দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার করবিন বশ পেশোয়ার জালমির ‘ডায়মন্ড পিক’ হিসেবে দলে ছিলেন, কিন্তু পরে ইনজুরি রিপ্লেসমেন্ট হিসেবে মুম্বাই ইন্ডিয়ান্সে যোগ দেন। পিএসএল থেকে সরে দাঁড়ানোর কারণে তাকে এক মৌসুমের জন্য নিষিদ্ধ করা হয়েছিল। মুজারাবানির ক্ষেত্রেও একই ধরনের শাস্তি প্রযোজ্য হবে কি না সেটি এখনও নিশ্চিত নয়। তবে তেমন কিছুরই সম্ভাবনা আছে!

সম্প্রতি টি-টোয়েন্টি বিশ্বকাপে মুজারাবানি দুর্দান্ত পারফর্ম করেন। জিম্বাবুয়ে নিজেদের গ্রুপে শীর্ষে থেকে সুপার এইটে ওঠে। যেখানে দলটির অন্যতম প্রধান পেসার মুজারাবানি ৬ ম্যাচে ১৩ উইকেট নিয়ে যৌথভাবে সর্বোচ্চ উইকেটশিকারিদের তালিকার শীর্ষে ওঠা থেকে মাত্র এক উইকেট পিছিয়ে ছিলেন। এর মধ্যে চারটি উইকেট পান অস্ট্রেলিয়ার বিপক্ষে পাওয়া একপেশে জয়ের ম্যাচে।

 

বার্তা বাজার/এস এইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন