ঢাকা   মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

বড় সুখবর, যে শর্তে সুযোগ পাচ্ছেন মোস্তাফিজ

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ১৯ মার্চ ২০২৬, ০৯:৩১ পিএম

বড় সুখবর, যে শর্তে সুযোগ পাচ্ছেন মোস্তাফিজ

বড় সুখবর, যে শর্তে সুযোগ পাচ্ছেন মোস্তাফিজ

স্পোর্টস ডেস্ক : আগামী ২৬ মার্চ পর্দা উঠতে যাচ্ছে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ১১তম আসরের। যেখানে দেখা যাবে বাংলাদেশের ৫ ক্রিকেটারকে। তাদের অনাপত্তিপত্র (এনওসি) নিয়ে অনিশ্চয়তা থাকলেও শেষ পর্যন্ত শর্তসাপেক্ষে অনুমতি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। 

আগামী মাসের দ্বিতীয়ার্ধে ঘরের মাঠে শুরু হবে নিউজিল্যান্ড সিরিজ। এই সিরিজের আগে দেশে ফেরার শর্তে বাংলাদেশি ক্রিকেটারকে এনওসি দিয়েছে ক্রিকেট বোর্ড। সেই হিসেবে ১২ এপ্রিল পর্যন্ত পিএসএলে খেলার অনুমতি পেয়েছেন তারা।

এবারের আসরের জন্য সরাসরি চুক্তিতে লাহোর কালান্দার্সে যোগ দিয়েছেন মোস্তাফিজুর রহমান। একই দলে নিলামের মাধ্যমে জায়গা করে নিয়েছেন পারভেজ হোসেন ইমন। অন্যদিকে পেশোয়ার জালমিতে নাহিদ রানার সঙ্গে খেলবেন শরিফুল ইসলাম। আর রিশাদ হোসেনকে দেখা যাবে রাওয়ালপিন্ডির জার্সিতে।

২০২৭ বিশ্বকাপের প্রস্তুতির সরাসরি খেলতে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে সম্ভাব্য সেরা দল নিয়েই স্কোয়াড সাজাতে চায় বোর্ড। এদিকে পিএসএলে এবারই প্রথম খেলতে যাচ্ছেন বাঁহাতি পেসার শরিফুল ইসলাম। পেশোয়ার জালমির হয়ে খেলার সুযোগ পেয়ে উচ্ছ্বসিত এই পেসার। 

অনাপত্তিপত্র প্রসঙ্গে শরিফুলের মন্তব্য, বিসিবি যেটা ভালো মনে করেছে সেটাই করেছে। জাতীয় দলই সবার আগে। যতটুকু সুযোগ পাবো, নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করব।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন