ঢাকা   মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

বিশ্বকাপ নয়, যুক্তরাষ্ট্রকে বয়কট করবে ইরান

Authorনিউজ রুম

প্রকাশ: ২০ মার্চ ২০২৬, ০২:১৪ পিএম

বিশ্বকাপ নয়, যুক্তরাষ্ট্রকে বয়কট করবে ইরান

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান যুদ্ধাবস্থায় টালমাটাল বিশ্বরাজনীতি। এর সরাসরি প্রভাব গিয়ে পড়েছে ফুটবল মাঠে। প্রায় তিন মাস পর শুরু হতে যাওয়া ফিফা বিশ্বকাপের অন্যতম আয়োজক খোদ যুক্তরাষ্ট্র। যুদ্ধের উত্তাপ আর নিরাপত্তার শঙ্কায় মার্কিন মাটিতে ম্যাচ খেলতে সাফ মানা করে দিয়েছে ইরান।

ভূ-রাজনৈতিক অস্থিরতা এবার বড় বাধা হয়ে দাঁড়িয়েছে ক্রীড়াঙ্গনে। ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার জেরে আসন্ন ফিফা বিশ্বকাপে মার্কিন ভূখণ্ডে খেলতে যাওয়ার ব্যাপারে কঠোর অবস্থান নিয়েছে ইরান। তবে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা স্পষ্ট জানিয়ে দিয়েছে, বর্তমান পরিস্থিতিতে সূচি বা ভেন্যু পরিবর্তন করা কোনোভাবেই সম্ভব নয়।

২০২৬ বিশ্বকাপের সহ-আয়োজক হিসেবে রয়েছে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা। সূচি অনুযায়ী, গ্রুপ পর্বে ইরানের তিনটি ম্যাচই অনুষ্ঠিত হওয়ার কথা যুক্তরাষ্ট্রে (লস অ্যাঞ্জেলেস ও সিয়াটলে)। প্রতিপক্ষ হিসেবে রয়েছে নিউজিল্যান্ড, বেলজিয়াম ও মিসর। কিন্তু যুদ্ধ পরিস্থিতির কারণে ইরানের ফুটবল ফেডারেশন তাদের ম্যাচগুলো মেক্সিকোতে সরিয়ে নেওয়ার প্রস্তাব দিয়েছে।

ইরান ফুটবল ফেডারেশনের সভাপতি মেহদী তাজ জানিয়েছেন, তারা বিশ্বকাপ বয়কট করছেন না, তবে নিরাপত্তার অভাবে যুক্তরাষ্ট্রে পা রাখবেন না। তিনি ডোনাল্ড ট্রাম্পের একটি বিবৃতির সূত্র ধরে বলেন, যখন খোদ যুক্তরাষ্ট্র ইরানি দলের নিরাপত্তা নিশ্চিত করতে পারছে না, তখন সেখানে খেলতে যাওয়া অসম্ভব। বর্তমানে ইরান দল তুরস্কে প্রস্তুতি ক্যাম্প ও প্রীতি ম্যাচ খেলে বিশ্বকাপের প্রস্তুতি সারছে। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো এই দাবি নাকচ করে দিয়ে বলেছেন ‘সূচি চূড়ান্ত হয়ে গেছে এবং আমরা সেই অনুযায়ীই এগোতে চাই। ফিফা কোনো রাজনৈতিক বিরোধ মেটাতে পারে না, তবে আমরা বিশ্বাস করি ফুটবলের শক্তি দেশগুলোর মধ্যে শান্তি ও সেতুবন্ধন তৈরি করতে সক্ষম।’

যদি রাজনৈতিক কারণে ইরান শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রের মাটিতে না খেলে, তবে এটি হবে আধুনিক ফুটবলের ইতিহাসে এক বিরল ঘটনা। এর আগে ১৯৫০ সালের বিশ্বকাপে দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী পরিস্থিতির কারণে অনেক দেশ অংশ নেয়নি। এরপর দীর্ঘ সময় কোনো দেশ বিশ্বকাপ বয়কট বা ভেন্যু নিয়ে এমন অনড় অবস্থান নেয়নি।

 

বার্তা বাজার/এমএমএইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন