ঢাকা   মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

তদন্তের মুখোমুখি হচ্ছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল

Authorনিউজ রুম

প্রকাশ: ২৬ মার্চ ২০২৬, ০৩:০৮ পিএম

তদন্তের মুখোমুখি হচ্ছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ২০২৫ সালের নির্বাচনে অনিয়মের অভিযোগে গঠিত তদন্ত কমিটির মুখোমুখি হতে যাচ্ছেন সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) গঠিত স্বাধীন এই তদন্ত কমিটি ইতোমধ্যে সংশ্লিষ্টদের তলব করেছে।

বিসিবির একটি সূত্র জানিয়েছে, বোর্ডের সহসভাপতি ফারুক আহমেদ, পরিচালক ফাইয়াজুর রহমান মিতু ও শানিয়ান তানিমকেও তদন্ত কমিটির সামনে হাজির হতে বলা হয়েছে। এছাড়া পরিচালনা পর্ষদের বাইরে থেকে সাবেক সহসভাপতি মাহাবুবুল আনাম ও কাউন্সিলর ইমরোজ আহমেদকেও ডাকা হয়েছে। এ বিষয়ে তাদের কাছে আনুষ্ঠানিক চিঠি পাঠানো হয়েছে।

এদিকে নির্বাচন কমিশনের তিন সদস্য—সিনিয়র অ্যাডভোকেট মোহাম্মদ হোসেইন, পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডির প্রধান মো. সিবগাত উল্লাহ এবং জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক দৌলতুজ্জামান খানকেও তদন্ত কমিটির কাছে সাক্ষাৎকার দেওয়ার জন্য বলা হয়েছে।

একটি সূত্র জানিয়েছে, তদন্ত কমিটি ইতোমধ্যে অনিয়মের কিছু প্রমাণ সংগ্রহ করেছে এবং এসব বিষয়ে বিসিবির সংশ্লিষ্ট কর্মকর্তা ও ব্যক্তিদের কাছ থেকে ব্যাখ্যা চাওয়া হবে। এনএসসি এই স্বাধীন তদন্ত কমিটিকে ১৫ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছে।

 

বার্তা বাজার/এস এইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন