ঢাকা   মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

বিষয়টি নিয়ে হতাশা প্রকাশ স্ক্যালোনির

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ৩১ মার্চ ২০২৬, ১০:০৩ এএম

বিষয়টি নিয়ে হতাশা প্রকাশ স্ক্যালোনির

বিষয়টি নিয়ে হতাশা প্রকাশ স্ক্যালোনির

স্পোর্টস ডেস্ক : মৌরিতানিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচে আর্জেন্টিনার জয়ে শুরু থেকে মাঠে দেখা যায়নি লিওনেল মেসিকে। এতে অনেকের মনে প্রশ্ন ওঠে, ঘরের মাঠে দর্শকদের সামনে কেন বেঞ্চে ছিলেন তিনি। ম্যাচের দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে নেমে খেলেন মেসি।

এই সিদ্ধান্তের পেছনে একাধিক কারণ রয়েছে। প্রথমত, মেসির বয়স এখন ৩৮ এবং তিনি বর্তমানে মেজর লিগ সকারে খেলছেন। ফলে তার ফিটনেস ঠিক রাখতে কিছুটা বিশ্রাম দেয়াটা স্বাভাবিক। তাছাড়া প্রতিপক্ষ মৌরিতানিয়া ফিফা র‍্যাঙ্কিংয়ে অনেক পিছিয়ে থাকায় ঝুঁকি না নেয়ার সিদ্ধান্ত নেয় কোচিং স্টাফ।

তবে সামনে আরও গুরুত্বপূর্ণ ম্যাচ থাকায় পরিকল্পনা অনুযায়ীই মেসিকে বিশ্রাম দেয়া হয়েছিল। আগামী ম্যাচে আর্জেন্টিনার প্রতিপক্ষ জাম্বিয়া, যারা তুলনামূলক শক্তিশালী দল। আর এই ম্যাচটিই হতে পারে বিশ্বকাপের আগে ঘরের মাঠে আর্জেন্টিনার শেষ ম্যাচ। তাই এই ম্যাচে মেসিকে শুরু থেকেই খেলানোর সিদ্ধান্ত নিয়েছেন কোচ লিওনেল স্ক্যালোনি।

সংবাদ সম্মেলনে আর্জেন্টিনার কোচ বলেন, ‘মেসি আগামী ম্যাচে শুরু থেকেই খেলবে। দলে পরিচিত বেশির ভাগ খেলোয়াড়ই মাঠে থাকবে।’

মৌরিতানিয়ার বিপক্ষে ম্যাচে দলে বেশ কিছু পরিবর্তন এনেছেন স্ক্যালোনি, যাতে অন্য খেলোয়াড়দেরও সুযোগ দেয়া যায়। পাশাপাশি তিনি জানান, ইতোমধ্যে ৫৫ জনের একটি প্রাথমিক তালিকা আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন-এর কাছে পাঠানো হয়েছে, যা পরে ফিফার কাছে জমা দেয়া হবে।

এদিকে, চোটের কারণে তরুণ ফরোয়ার্ড হোয়াকিন পানিচেল্লি বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন। বিষয়টি নিয়ে হতাশা প্রকাশ করেছেন স্ক্যালোনি।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন