ঢাকা   মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

১-০ গোলে নেপালকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ০১ এপ্রিল ২০২৬, ০৭:৩০ পিএম

১-০ গোলে নেপালকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

১-০ গোলে নেপালকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক : নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠে গেল বাংলাদেশ। মালদ্বীপের মালেতে আজ প্রথম সেমিফাইনালে ১-০ গোলে নেপালকে পরাজিত করে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ফুটবল দল। দলের হয়ে জয় সূচক একমাত্র গোলটি করেন মানিক। 

২০২৪ সালে বাংলাদেশ সাফের এই টুর্নামেন্টে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছিল। এবারও বাংলাদেশ নিজেদের শিরোপা ধরে রাখার মিশন নিয়েই দেশ ছেড়েছে।

নেপালকে হারিয়ে আবার শিরোপা লড়াইয়ে রয়েছে লাল-সবুজের দলটি। বাংলাদেশের ফাইনালের প্রতিপক্ষ নির্ধারণ হবে আজ রাতে ভারত ও ভুটানের ম্যাচের পর। 

আজ সেমিফাইনালের পুরোপুরি ম্যাচে নিয়ন্ত্রণে রাখে লাল-সবুজের প্রতিনিধিরা। মানিকের দুর্দান্ত এক হেডে ১-০ গোলের লিড নিয়ে বিরতিতে যায়  বাংলাদেশ। দ্বিতীয়ার্ধে আর কোনো গোল পায়নি কোনো দল। 

ম্যাচের শুরু থেকেই নেপালের রক্ষণে ভীতি ছড়াতে থাকে বাংলাদেশ। গোলের জন্য বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি বাংলাদেশকে। ১১ মিনিটে ডান প্রান্তে পাওয়া একটি শর্ট সেট-পিস থেকে বল পান মুর্শেদ আলী। তার হাওয়ায় ভাসানো দারুণ এক ক্রসে হেডে নেপালের গোলরক্ষককে বোকা বানান মানিক।

এর ঠিক দুই মিনিট পরই ব্যবধান দ্বিগুণ হতে পারত। যুক্তরাষ্ট্রপ্রবাসী রোনান বেঞ্জামিন সুলিভান দারুণ ফিনিশিংয়ে বল জালে জড়ালেও অফসাইডের কারণে গোলটি বাতিল করেন রেফারি।

এরপর ২১ মিনিটে সুলিভানের তৈরি করা সুযোগ থেকে নাজমুলের একটি হেড অবিশ্বাস্যভাবে এক হাতে ডাইভ দিয়ে রুখে দেন নেপালি গোলরক্ষক পেম্বা নুরবু।

ম্যাচের ৩৮ মিনিটে মুর্শেদ আলীর বুলেট গতির শট পোস্টের সামান্য বাইরে দিয়ে বেরিয়ে যায়। শেষ পর্যন্ত ১-০ গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় বাংলাদেশ। তবে দ্বিতীয়ার্ধে আর কোনো গোল না হওয়ায় ১-০ ব্যবধানে জিতে ফাইনালে উঠে যায় বাংলাদেশ।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন