ঢাকা   মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

ত্রিদেশীয় সিরিজের সূচি প্রকাশ, খেলবে বাংলাদেশও

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ০২ এপ্রিল ২০২৬, ০২:৪১ পিএম

ত্রিদেশীয় সিরিজের সূচি প্রকাশ, খেলবে বাংলাদেশও

ত্রিদেশীয় সিরিজের সূচি প্রকাশ, খেলবে বাংলাদেশও

স্পোর্টস ডেস্ক : আগামী জুনে ইংল্যান্ডে বসবে এবারের নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। আসন্ন এই মেগা আসরের আগে স্কটল্যান্ডের মাটিতে ত্রিদেশীয় সিরিজ খেলবে নিগার সুলতানা জ্যোতির দল। যেখানে স্কটল্যান্ড ছাড়াও বাংলাদেশের প্রতিপক্ষ হিসেবে থাকবে নেদারল্যান্ডস। 

ইতোমধ্যে আসন্ন এই ত্রিদেশীয় সিরিজের সূচি প্রকাশ করা হয়েছে। সূচি অনুযায়ী, গ্রুপ পর্বে প্রতিটি দল একে অপরের বিপক্ষে ২ বার করে খেলবে। কোনো ফাইনাল থাকছে না। ২৮ মে শুরু হওয়া টুর্নামেন্ট চলবে ৪ জুন পর্যন্ত।

বাংলাদেশের প্রথম ম্যাচ ৩০ মে, প্রতিপক্ষ স্কটল্যান্ড। পরের ম্যাচ ৩১ মে, প্রতিপক্ষ নেদারল্যান্ডস। এরপর ২ জুন স্কটল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। ৪ জুন সিরিজের শেষ ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে খেলবে তারা। সিরিজের সবগুলো ম্যাচ হবে এডিনবার্গের দ্যা গ্রাঞ্জ ক্লাব মাঠে।

ত্রিদেশীয় সিরিজের সূচি

২৮ মে— স্কটল্যান্ড বনাম নেদারল্যান্ডস

৩০ মে— স্কটল্যান্ড বনাম বাংলাদেশ

৩১ মে— বাংলাদেশ বনাম নেদারল্যান্ডস

২ জুন— স্কটল্যান্ড বনাম বাংলাদেশ

৩ জুন— স্কটল্যান্ড বনাম নেদারল্যান্ডস

৪ জুন— নেদারল্যান্ডস বনাম বাংলাদেশ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন