ঢাকা   মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

সাকিবের জন্য সেরা সুখবর, এবার তার নাম উঠল…

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ০২ এপ্রিল ২০২৬, ১১:১৭ পিএম

সাকিবের জন্য সেরা সুখবর, এবার তার নাম উঠল…

সাকিবের জন্য সেরা সুখবর, এবার তার নাম উঠল…

স্পোর্টস ডেস্ক : সেরা সুখবর, আন্তর্জাতিক ক্রিকেটর পাশাপাশি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটেও নিজের জাত চিনিয়েছেন সাকিব আল হাসান। ব্যাটিং-বোলিংয়ে অসংখ্য রেকর্ড নিজের করে নিয়েছেন সাবেক বিশ্বসেরা এই অলরাউন্ডার। এবার সাকিবের নাম উঠে গেছে উইজডেনে আইপিএলের সেরা একাদশে।

বৃহস্পতিবার (২৬ মার্চ) আইপিএলের এশিয়ান ক্রিকেটারদের মধ্যে সেরা একাদশ প্রকাশ করেছে জনপ্রিয় ক্রিকেট ম্যাগজিন।  তবে এই তালিকায় কোনো ভারতীয় নেই। এই একাদশে একমাত্র বাংলাদেশি সাকিব। 

২০১১ সাল থেকে ২০২১ পর্যন্ত ১০ বছরের আইপিএল ক্যারিয়ারে ৭১ ম্যাচে ১৯.৮২ গড় ও ১২৪.৪৮ স্ট্রাইক রেটে ৭৯৩ রান করেছেন সাকিব। তবে এই টুর্নামেন্টে বল হাতে বেশি কার্যকর ছিলেন সাবেক এই টাইগার অধিনায়ক। ৭.৪৩ ইকোনমিতে শিকার করেছেন মোট ৬৩টি উইকেট।

উইজডেনে আইপিএলের একাদশে জায়গা পেয়েছেন শ্রীলঙ্কার ৬ জন ক্রিকেটার।  ওপেনিংয়ে শ্রীলঙ্কান ব্যাটিং কিংবদন্তি সনাথ জয়াসুরিয়ার সঙ্গে আছেন আফগান উইকেটরক্ষক ব্যাটার রহমানউল্লাহ গুরবাজ। তিন ও চারে আছেন আরেক দুই লঙ্কান কিংবদন্তি কুমার সাঙ্গাকারা ও মাহেলা জয়াবর্ধনে। দুজনেই ২০০৮ থেকে ২০১৩ পর্যন্ত আইপিএলে খেলেছেন।

সাকিব ব্যাটিং করবেন পাঁচ নম্বরে। অলরাউন্ডার বিভাগে ছয় ও সাত নম্বরে রয়েছেন আজহার মেহমুদ ও থিসারা পেরেরা। উল্লেখ্য, পাকিস্তানি খেলোয়াড়দের আইপিএলে নিষেধাজ্ঞা থাকলেও আজহার যুক্তরাজ্যের পাসপোর্টে খেলার সুযোগ পেয়েছিলেন। অন্যদিকে পেরেরা একাধিক দলের হয়ে খেলে শেষের দিকে ব্যাট হাতে দারুণ পারফরম্যান্স দেখিয়েছেন।

বোলিং বিভাগে স্পিন আক্রমণে আছেন মুত্তিয়া মুরালিধরন ও রশিদ খান। পেস আক্রমণে জায়গা পেয়েছেন সোহেল তানভীর ও লাসিথ মালিঙ্গা। ২০০৮ সালের প্রথম আইপিএলে সর্বোচ্চ ২২ উইকেট নিয়ে তানভীর বিশেষভাবে আলোচনায় এসেছিলেন।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন