ঢাকা   মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

নতুন বিশ্ব রেকর্ড গড়ে সবার উপরে মোস্তাফিজ

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ০৪ এপ্রিল ২০২৬, ০৩:২৪ পিএম

নতুন বিশ্ব রেকর্ড গড়ে সবার উপরে মোস্তাফিজ

নতুন বিশ্ব রেকর্ড গড়ে সবার উপরে মোস্তাফিজ

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশের গর্বের ধন কাটার মাষ্টার মোস্তাফিজুর রহমান আরও একবার নিজেকে দারুণভাবে মেলে ধরলেন। শুক্রবার মুুলতান সুলতান্সের বিপক্ষে জোড়া উইকেট শিকার করে গড়েছেন নতুন বিশ্ব রেকর্ড। বাঁহাতি পেসারদের মধ্যে টি-টোয়েন্টি ক্রিকেটে এখন সবচেয়ে বেশি উইকেট তার।

নামের পাশে ৪১৪ উইকেট নিয়ে মুলতানের বিপক্ষে ম্যাচ শুরু করেছিলেন মোস্তাফিজ। সাহিবজাদা ফারহানকে শিকার করে আমিরের পাশে নাম লেখান এই কাটার মাস্টার। এরপর শান মাসুদকে শিকার করে আমিরকে ছাড়িয়ে এককভাবেই শীর্ষস্থান নিজের করে নেন তিনি। এর ফলে মোস্তাফিজুর রহমানের উইকেট সংখ্যা এখন সর্বোচ্চ ৪১৬।

চলমান পিএসএলে আমির খেলছেন রাওয়ালপিন্ডিজের হয়ে, রিশাদ হোসেনের সতীর্থ হিসেবে। আজ রাতেই মাঠে নামছেন রিশাদরা, প্রতিপক্ষ ইসলামাবাদ ইউনাইটেড। আজই তাই ফিজকে ছাড়িয়ে যাওয়ার সুযোগ আছে আমিরের। একটি উইকেট পেলে বসবেন ফিজের পাশে। একাধিক উইকেট পেলে আবারো এককভাবে শীর্ষস্থান দখল করবেন। পিএসএলে নিজের গত দুই ম্যাচে অবশ্য একটি করে উইকেট পেয়েছেন পাকিস্তানি এই পেসার।

তালিকার শীর্ষ দুইয়ে যখন ইঁদুর-বিড়াল খেলা চলছে, তখন তৃতীয় স্থান দখল করে রেখেছেন আরেক পাকিস্তানি ওয়াহাব রিয়াজ। সাবেক এই পেসারের উইকেট আছে ৪১৩টি, দীর্ঘদিন ছিলেন তালিকার শীর্ষে। সার্বিকভাবে পেসারদের মধ্যে মোস্তাফিজের চেয়ে বেশি উইকেট আছে ক্রিস জর্ডান, আন্দ্রে রাসেল ও ডোয়াইন ব্রাভোর। এর মধ্যে জর্ডান ৪৪৬, রাসেল ৫০৮ ও ব্রাভো ৬৩১ উইকেটের মালিক। সার্বিকভাবে মুস্তাফিজ আছেন তালিকার ৯ নম্বরে। যেখানে ৫০৭ উইকেট নিয়ে ৬ নম্বরে আছেন সাকিব আল হাসান।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন