ঢাকা   মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

দেশের ক্রিকেটকে সামনে এগিয়ে নেওয়া আমাদের দায়িত্ব: ইসরাফিল খসরু

Authorনিউজ রুম

প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৬, ০৬:০৩ পিএম

দেশের ক্রিকেটকে সামনে এগিয়ে নেওয়া আমাদের দায়িত্ব: ইসরাফিল খসরু

বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) সর্বশেষ নির্বাচন ঘিরে বিতর্ক চলছিল দীর্ঘদিন ধরে। এ নিয়ে আলোচনা আরও জোরালো হয় নতুন সরকার গঠনের পর। এরপর গত মাসে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)।

মঙ্গলবার (৭ এপ্রিল) নির্ধারিত সময়ের আগেই তদন্ত প্রতিবেদন জমা দেয় তদন্ত কমিটি। যেখানে নির্বাচনে সরকারি হস্তক্ষেপসহ কয়েকটি অভিযোগের স্পষ্ট ইঙ্গিত পাওয়ায় আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন পরিচালনা পর্ষদ বিলুপ্ত ঘোষণা করে এনএসসি।

একইসঙ্গে তামিম ইকবালকে সভাপতি করে ১১ সদস্যের নতুন অ্যাডহক কমিটি গঠন করেছে এনএসসি। এই কমিটিতে যুক্ত হয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর ছেলে ইসরাফিল খসরু।

দেশের সর্বোচ্চ ক্রিকেট সংস্থার সঙ্গে যুক্ত হয়ে নিজের অনুভূতি জানিয়েছেন ইসরাফিল খসরু। তিনি বলেন, ‘আলহামদুলিল্লাহ এটা বড় একটা দায়িত্ব। এখন বাংলাদেশের ক্রিকেটকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া আমাদের দায়িত্ব।’

ইসরাফিল খসরু বলেন, ‘যদিও এই অ্যাডহক কমিটি তিন মাসের জন্য। এই সময়ে আমাদের যে দায়িত্বগুলো থাকছে সেগুলো যদি শৃঙ্খলার সঙ্গে পালন করতে পারি তাহলে বাংলাদেশ ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব। ইনশাল্লাহ ভালো কিছু হবে। এখন দেখা যাক, আমরা তো মাত্র দায়িত্ব পেয়েছি (আইসিসির সঙ্গে সম্পর্ক উন্নয়ন নিয়ে) এরপর বলতে পারব।’

এনএসসির গঠিত ১১ সদস্যের অ্যাডহক কমিটি

সভাপতি– তামিম ইকবাল।

সদস্য– রাশনা ইমাম, মির্জা ইয়াসির আব্বাস, সৈয়দ ইব্রাহিম আহমেদ, ইসরাফিল খসরু, মিনহাজুল আবেদীন, আতহার আলী খান, তানজিল চৌধুরী, সালমান ইস্পাহানি, রফিকুল ইসলাম, ফাহিম সিনহা।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন