ঢাকা   শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

টাইগারদের খেলা উপভোগ করতে মিরপুর স্টেডিয়ামে জাইমা রহমান

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৬, ০২:৪৪ পিএম

টাইগারদের খেলা উপভোগ করতে মিরপুর স্টেডিয়ামে জাইমা রহমান

টাইগারদের খেলা উপভোগ করতে মিরপুর স্টেডিয়ামে জাইমা রহমান

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার একদিনের আন্তর্জাতিক ক্রিকেট, সিরিজের প্রথম দিনে খেলা উপভোগ করতে মিরপুর স্টেডিয়ামে উপস্থিত হন জায়মা রহমান।। 

বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার একদিনের আন্তর্জাতিক ক্রিকেট, সিরিজের প্রথম দিনে খেলা উপভোগ করতে মিরপুর স্টেডিয়ামে উপস্থিত হন জায়মা রহমান।। 

মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হয়েছে বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ। এই ম্যাচে বাংলাদেশ দলকে সমর্থন জানাতে মাঠে উপস্থিত হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা জাইমা রহমান।

শুক্রবার সকাল ১১টায় ম্যাচ শুরু হওয়ার প্রায় এক ঘণ্টা পর স্টেডিয়ামে পৌঁছান তিনি। এর আগে গত মাসে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচেও তাকে গ্যালারিতে দেখা গিয়েছিল।

আগেরবার প্রেসিডেন্ট বক্সে বসে খেলা উপভোগ করলেও এবার তিনি অবস্থান নিয়েছেন প্রেসবক্সের বিপরীত পাশে থাকা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডের কর্পোরেট বক্সে।

ম্যাচের শুরুতে টস হেরে ফিল্ডিংয়ে নামে বাংলাদেশ। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৩১ ওভারে ৪ উইকেট হারিয়ে নিউজিল্যান্ডের সংগ্রহ ১৫১ রান।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!