ঢাকা   সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

আইসিসি থেকে যে শাস্তি পেল বাংলাদেশ

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৬, ০৯:৫৪ এএম

আইসিসি থেকে যে শাস্তি পেল বাংলাদেশ

আইসিসি থেকে যে শাস্তি পেল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক : মিরপুরে দ্বিতীয় ওয়ানডেতে ৬ উইকেটের দাপুটে জয়ে সিরিজে সমতা ফিরিয়েছে বাংলাদেশ। তবে আনন্দের মাঝেই সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডের আগে শাস্তির মুখে পড়েছে মেহেদী হাসান মিরাজের দল।

আইসিসি স্লো ওভার রেটের কারণে বাংলাদেশের ক্রিকেটারদের ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা করেছে। বুধবার (২২ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা জানিয়েছে, দ্বিতীয় ওয়ানডেতে নির্ধারিত সময়ের চেয়ে দুই ওভার কম বোলিং করায় এই শাস্তি দেয়া হয়েছে।

আইসিসির আচরণবিধির ২.২২ অনুচ্ছেদ অনুযায়ী, প্রতি ওভার কম বোলিংয়ের জন্য ৫ শতাংশ করে জরিমানা করা হয়। সেই অনুযায়ী দুই ওভার কম হওয়ায় মোট ১০ শতাংশ জরিমানা গুনতে হয়েছে বাংলাদেশকে। ম্যাচ রেফারি হিসেবে দায়িত্ব পালন করেন এলিট প্যানেলের অ্যান্ডি পাইক্রফট। অধিনায়ক মিরাজ নিজের দোষ স্বীকার করায় আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।

দ্বিতীয় ওয়ানডেতে আগে ব্যাট করে নিউজিল্যান্ড ৪৮.৪ ওভারে ১৯৮ রানে অলআউট হয়। জবাবে ৮৭ বল হাতে রেখে ৫ উইকেটে জয় পায় বাংলাদেশ। ম্যাচসেরা হন পেসার নাহিদ রানা, যিনি ৫ উইকেট শিকার করেন।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন