ঢাকা   বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

অবশেষে যিনি হচ্ছেন প্রধান কোচ, যার ওপরই আস্থা রাখতে চায় বিসিবি

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৬, ০৮:৩৫ পিএম

অবশেষে যিনি হচ্ছেন প্রধান কোচ, যার ওপরই আস্থা রাখতে চায় বিসিবি

অবশেষে যিনি হচ্ছেন প্রধান কোচ, যার ওপরই আস্থা রাখতে চায় বিসিবি

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ভবিষ্যৎ তারকা তৈরির অন্যতম প্ল্যাটফর্ম হাই পারফরম্যান্স (এইচপি) ইউনিট। এখান থেকেই উঠে আসে আগামীর সাকিব-তামিমদের মতো ক্রিকেটার। এই গুরুত্বপূর্ণ ইউনিটের দায়িত্ব শিগগিরই দেওয়া হতে পারে মোহাম্মদ সালাউদ্দিনকে, যিনি বর্তমানে জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন।

সূত্র জানায়, আসন্ন মৌসুমে এইচপি ইউনিটের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিতে পারেন সালাউদ্দিন। জাতীয় দলের সঙ্গে কাজ করা এই অভিজ্ঞ কোচের ওপরই আস্থা রাখতে চায় বিসিবি।

চলতি মাসেই বিসিবি সভাপতি তামিম ইকবাল এইচপি কার্যক্রম নিয়ে বৈঠকে বসবেন, এরপরই বিস্তারিত জানা যাবে। উল্লেখযোগ্য বিষয় হলো, এবার এইচপি ইউনিটে বয়সসীমা নির্ধারণ করা হচ্ছে না।

সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে, আগামী মে মাস থেকে এইচপি দলের অনুশীলন শুরু হবে। জুনে জিম্বাবুয়ে ‘এ’ দল বাংলাদেশে এসে এইচপি দলের বিপক্ষে খেলবে। এরপর জুলাইয়ে দক্ষিণ আফ্রিকায় সফরে যাবে বাংলাদেশ এইচপি দল, যেখানে তারা তিনটি একদিনের ও দুটি চার দিনের ম্যাচ খেলবে।

পরবর্তীতে ১৫ আগস্ট থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত অস্ট্রেলিয়া সফরে যাবে এইচপি দল। সেখানে টপ এন্ড টি-টোয়েন্টি টুর্নামেন্টে অংশ নেওয়ার পাশাপাশি দুটি চার দিনের ম্যাচ খেলবে তারা। এছাড়া ইমার্জিং এশিয়া কাপেও এইচপি ইউনিট থেকে খেলোয়াড় নেওয়ার পরিকল্পনা রয়েছে।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!