ঢাকা   সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

পদত্যাগ করা নিয়ে যা বললেন তামিম ইকবাল

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ৩০ এপ্রিল ২০২৬, ০৮:২৮ পিএম

পদত্যাগ করা নিয়ে যা বললেন তামিম ইকবাল

পদত্যাগ করা নিয়ে যা বললেন তামিম ইকবাল

স্পোর্টস ডেস্ক : আগামী নির্বাচনে লড়ার ঘোষণা আগেই দিয়েছিলেন তামিম ইকবাল। অবশ্য নির্বাচনের আগে পদত্যাগের চিন্তা করেননি বাংলাদেশের সাবেক এই অধিনায়ক।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) মিরপুর শের-ই-বাংলায় তামিম বলেন, ‘পদত্যাগের কথা ব্যক্তিগতভাবে চিন্তা করিনি, আমি অবশ্যই নির্বাচনে অংশগ্রহণ করবো।’

তিনি বলেন, গঠনতন্ত্রে যেটা অনুমোদন দেবে আমি সেটাই অনুসরণ করব। অ্যাডহক কমিটি থেকে পদত্যাগ করার কথা চিন্তাই করিনি। প্রথমদিন থেকেই আমি বলেছি আমি নির্বাচনে অংশগ্রহণ করবো।

গত ৭ এপ্রিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদ ভেঙে তিন মাসের জন্য ১১ সদস্যের অ্যাডহক কমিটি গঠন করে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। এই অ্যাডহক কমিটির প্রধান করা হয় জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালকে।

বিসিবির এই অ্যাডহক কমিটির মূল দায়িত্ব আগামী ৩ মাসের মধ্যে নির্বাচন আয়োজন করা। আগামী রোববার (৩ মে) বিসিবির বোর্ড সভা রয়েছে। সেখানে বিসিবির পরের নির্বাচনের দিনক্ষণ নিয়ে সিদ্ধান্ত হবে বলে জানিয়েছেন বিসিবি প্রধান তামিম।

নির্বাচন ফেয়ার হবে বলে তামিম বলেন, ফেয়ার ইলেকশন নিয়ে আমরা এত কথা বলেছি, আমি এতটুকু আশা করি আমাদের অধীনে ইনশাআল্লাহ ফেয়ার নির্বাচন হবে।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন