ঢাকা   মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

দুর্ঘটনার শিকার ‘নতুন কুঁড়ি’র খুদে ফুটবলারের পাশে ক্রীড়া প্রতিমন্ত্রী

Authorনিউজ রুম

প্রকাশ: ০৫ মে ২০২৬, ০৬:৪৭ পিএম

দুর্ঘটনার শিকার ‘নতুন কুঁড়ি’র খুদে ফুটবলারের পাশে ক্রীড়া প্রতিমন্ত্রী

গাজীপুর থেকে ফেরার পথে অনাকাঙ্ক্ষিত এক সড়ক দুর্ঘটনায় শঙ্কায় পরেছিল কিশোরী ফুটবলার সোহাদার স্বপ্নযাত্রা। তবে সেই লড়াকু প্রাণকে আগলে নিতে কালক্ষেপণ করেননি যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। আজ সকালে রাজধানীর জাতীয় নিউরোসায়েন্স হাসপাতালে উপস্থিত হয়ে তিনি সোহাদার চিকিৎসার যাবতীয় দায়িত্ব গ্রহণের ঘোষণা দেন।

গাজীপুরের কালীগঞ্জের ভাইয়াশুতি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী সোহাদা গতকাল শহীদ বরকত স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি’ প্রতিযোগিতায় অংশ নিয়েছিল। মাঠের লড়াই শেষে বাড়ি ফেরার পথে দুর্ঘটনার শিকার হয় এই ক্ষুদে প্রতিভা। স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত ও নিবিড় পর্যবেক্ষণের জন্য তাকে দ্রুত ঢাকার জাতীয় নিউরোসায়েন্স হাসপাতালে স্থানান্তর করা হয়।

হাসপাতালের শয্যাপাশে সোহাদার চিকিৎসকদের সঙ্গে দীর্ঘ সময় কথা বলেন প্রতিমন্ত্রী এবং চিকিৎসার সর্বশেষ অবস্থা সম্পর্কে অবগত হন। সোহাদাকে সাহস জোগাতে আমিনুল বলেন, ‘তুমি মাঠের লড়াকু সৈনিক, এই যুদ্ধেও তোমাকে জয়ী হতে হবে। ভয় পাওয়ার কিছু নেই, আমরা সবাই তোমার সঙ্গে আছি।’

সোহাদার পরিবারের দুশ্চিন্তা লাঘব করে প্রতিমন্ত্রী স্পষ্ট জানান যে, এই মেধাবী অ্যাথলেটের সুস্থ হয়ে ওঠা পর্যন্ত যাবতীয় চিকিৎসার ব্যয়ভার তিনি ব্যক্তিগতভাবে এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয় বহন করবে। উন্নত চিকিৎসায় যেন কোনো প্রকার ত্রুটি না থাকে, সে বিষয়েও তিনি কঠোর নির্দেশনা প্রদান করেন।

 

বার্তা বাজার/এমএমএইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!