ঢাকা   বুধবার, ০৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

মাঠে বসে বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ দেখুন মাত্র ৫০ টাকায়

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ০৫ মে ২০২৬, ১১:০৬ পিএম

মাঠে বসে বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ দেখুন মাত্র ৫০ টাকায়

মাঠে বসে বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ দেখুন মাত্র ৫০ টাকায়

স্পোর্টস ডেস্ক : পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরু হতে যাচ্ছে আগামী শুক্রবার থেকে। সিরিজের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে মিরপুর শেরে-ই বাংলা স্টেডিয়ামে। এই ম্যাচের টিকিটের মূল্য প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

আজ সামাজিক যোগাযোগমাধ্যমে টিকিটের মূল্য প্রকাশ করেছে বিসিবি। মাত্র ৫০ টাকা খরচ করেই মাঠে বসে দেখা যাবে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজের খেলা। ৫০ টাকায় ছাউনিবিহীন পূর্ব গ্যালারিতে বসে খেলা দেখতে হবে। এর আগে যা ছিল ১০০ টাকা। 

এ ছাড়া নর্দার্ন গ্যালারি ও শহীদ আবু সাঈদ স্ট্যান্ডের (সাউদার্ন গ্যালারি) টিকিটের মূল্য ৭৫ টাকা। দুই ক্লাব হাউজ শহীদ জুয়েল স্ট্যান্ড ও শহীদ জুয়েল স্ট্যান্ডের টিকিটের মূল্য ২০০ টাকা।

ইন্টারন্যাশনাল গ্যালারিতে বসে খেলা দেখতে দিতে হবে ৩০০ টাকা। আর গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিটের মূল্য রাখা হয়েছে সর্বোচ্চ ৫০০ টাকা।

ইতোমধ্যেই অনলাইনে টিকিট বিক্রি শুরু করেছে বিসিবি। তাদের অফিসিয়াল সাইট থেকে ঘরে বসেই টিকিট কাটতে পারবেন দর্শকরা। 

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!