ঢাকা   সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

মেসির ইচ্ছা পূরণ

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ০৯ মে ২০২৬, ১১:৩৪ পিএম

মেসির ইচ্ছা পূরণ

মেসির ইচ্ছা পূরণ

স্পোর্টস ডেস্ক : আসন্ন ফুটবল বিশ্বকাপে ব্রাজিলের সম্ভাব্য প্রাথমিক দলে জায়গা পেয়েছেন তারকা ফরোয়ার্ড নেইমার। আর এই খবরে নতুন করে আলোচনায় এসেছে আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসির একটি মন্তব্য। যেখানে তিনি জানিয়েছেন, নেইমার আমার বন্ধু, আমি চাই সে বিশ্বকাপে থাকুক।

আর্জেন্টিনার এক ইউটিউবারকে দেওয়া সাক্ষাৎকারে মেসি আরও বলেন, নেইমারের মতো একজন খেলোয়াড় বিশ্বকাপে থাকা তার প্রাপ্য। তার আশা, ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড শেষ পর্যন্ত বিশ্বমঞ্চে খেলতে পারবেন।

ব্রাজিলের প্রধান কোচ আনচেলত্তির পরিকল্পনায় প্রাথমিক স্কোয়াডে নেইমারের নাম রাখা হয়েছে বলে জানিয়েছে ব্রাজিলিয়ান গণমাধ্যম ও গ্লোবো। তবে তালিকাটি এখনো চূড়ান্ত নয়।

আগামী সোমবার ৫৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করা হবে। এরপর ১৮ মে চূড়ান্ত ২৬ সদস্যের স্কোয়াড প্রকাশ করবেন আনচেলত্তি।

দীর্ঘদিন ইনজুরির কারণে মাঠের বাইরে আছেন নেইমার। তাই চূড়ান্ত দলে জায়গা পেতে হলে তাকে ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে বলে জানিয়েছেন কোচ।

আনচেলত্তি এক সাক্ষাৎকারে বলেন, নেইমার অসাধারণ প্রতিভা, তিনি দলকে বিশ্বকাপ জেতাতে সাহায্য করতে পারেন। তবে তাকে প্রমাণ করতে হবে যে তিনি এখনো সেই উচ্চমানের খেলোয়াড়।

প্রাথমিক দলে থাকাটা প্রায় নিশ্চিত হলেও শেষ পর্যন্ত বিশ্বকাপের মূল স্কোয়াডে নেইমারের জায়গা হয় কিনা সেই সিদ্ধান্ত নির্ভর করছে তার শারীরিক সক্ষমতা ও ফর্মের ওপর।

সব মিলিয়ে নেইমারকে ঘিরে এখন ফুটবল বিশ্বে তৈরি হয়েছে নতুন উত্তেজনা, আর মেসির প্রত্যাশা পূরণ হবে কি না সেদিকেই তাকিয়ে ফুটবল ভক্তরা।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন