ঢাকা   শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

বাংলাদেশ-পাকিস্তানের খেলায় শেষ মুহূর্তে ঘটল অনাকাঙ্ক্ষিত এক ঘটনা

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ১০ মে ২০২৬, ০৫:০৭ পিএম

বাংলাদেশ-পাকিস্তানের খেলায় শেষ মুহূর্তে ঘটল অনাকাঙ্ক্ষিত এক ঘটনা

বাংলাদেশ-পাকিস্তানের খেলায় শেষ মুহূর্তে ঘটল অনাকাঙ্ক্ষিত এক ঘটনা

স্পোর্টস ডেস্ক : পাকিস্তানের বিপক্ষে মিরপুর টেস্টের তৃতীয় দিন চলছে। দ্বিতীয় সেশনের ঠিক শেষ মুহূর্তে ঘটল অনাকাঙ্ক্ষিত এক ঘটনা। শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামের কয়েকটি ফ্লাডলাইটে হঠাৎই আগুন ধরে যেতে দেখা গেল।

টেস্ট ম্যাচে ফ্লাডলাইট জ্বালানোর প্রয়োজন পড়ে না। কিন্তু আজ পড়েছিল। কারণ মেঘলা পরিবেশের কারণে আলো কমে আসছিল, সে কারণেই ফ্লাডলাইট জ্বালাতে হয়েছিল।

জ্বালাতে না জ্বালাতেই বাধল বিপত্তি। আগুন লেগে গেল ফ্লাডলাইটে। প্রেসিডেন্টস বক্সের ঠিক পেছনের ফ্লাডলাইটে এই আগুন লেগেছে। যদিও বিষয়টি অত গুরুতর নয়।

এই আগুনের কারণ এখনো জানা যায়নি। ধারণা করা হচ্ছে শর্ট সার্কিট থেকে এই আগুন লেগে থাকতে পারে।

শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামের ফ্লাডলাইটে আগুন অবশ্য এবারই প্রথম নয়। এর আগে ২০২৩ সালের আগস্টে স্টেডিয়ামটির পূর্ব পাশের গ্যালারির ফ্লাডলাইটে আগুন লেগেছিল। এবারের ঘটনাটি ঘটেছে দক্ষিণ পাশের ফ্লাডলাইটে।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন