ঢাকা   শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

জোট বাঁধতে যাচ্ছে বাংলাদেশ-পাকিস্তান ক্রিকেট বোর্ড!: ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন

Authorনিউজ রুম

প্রকাশ: ১১ মে ২০২৬, ০৮:২৯ এএম

জোট বাঁধতে যাচ্ছে বাংলাদেশ-পাকিস্তান ক্রিকেট বোর্ড!: ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সম্পর্ক আরও ঘনিষ্ঠ হয়েছে। টি-টোয়েন্টি বিশ্বকাপে সেই ইতিবাচক সম্পর্কের আভাস পাওয়ার পর এবার এশিয়ান ও আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনেও একে অপরকে সমর্থন দেওয়ার বিষয়ে একমত হয়েছে দুই বোর্ড। পাশাপাশি ২০২৮-৩১ চক্রের ফিউচার ট্যুরস প্রোগ্রাম (এফটিপি) আরও ভারসাম্যপূর্ণ করার বিষয়েও আলোচনা হয়েছে বলে জানা গেছে।

পিসিবির ঘনিষ্ঠ একটি নির্ভরযোগ্য সূত্রের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে জানিয়েছে, পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি দুই দিনের ঢাকা সফর শেষে ইতিবাচক বার্তা নিয়ে দেশে ফিরেছেন। সফরকালে তিনি বাংলাদেশের বিভিন্ন কর্মকর্তার সঙ্গে বৈঠক করেন। এ সময় বাংলাদেশের অন্তর্বর্তীকালীন ক্রিকেট প্রধান তামিম ইকবালও উপস্থিত ছিলেন।

সূত্রটি জানায়, বৈঠকে বিস্তারিতভাবে আলোচনা হয়েছে, প্রথমত ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে (ডব্লিউটিসি) দুই-স্তরের কাঠামো চালুর যেকোনো উদ্যোগ প্রতিহত করতে হবে। পাশাপাশি ২০২৭ সালের পর নতুন আর্থিক চক্রে আইসিসি ইভেন্টের আয় বণ্টন এবং ডব্লিউটিসির পরবর্তী সংস্করণে আরও ভারসাম্য নিশ্চিত করার বিষয়েও দুই বোর্ড একমত হয়েছে।

সূত্রের ভাষ্য, বর্তমানে ডব্লিউটিসিতে ভারত, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড সবচেয়ে বেশি ম্যাচ ও সুযোগ পাচ্ছে। অন্যদিকে পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজ যথাযথ গুরুত্ব পাচ্ছে না।

এছাড়া বৈঠকে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) ভেতরে আরও শক্তিশালী জোট গঠনের লক্ষ্যে অন্যান্য ক্রিকেট বোর্ডকে সঙ্গে নেওয়ার বিষয়েও আলোচনা হয়েছে। একই সঙ্গে এশিয়ান পর্যায়ে সহযোগিতা বাড়ানোর বিষয়েও মতবিনিময় হয়েছে।

সূত্র আরও জানায়, মহসিন নাকভি ও তামিম ইকবাল উভয়েই অন্যান্য বোর্ডের সঙ্গে যোগাযোগ করে আইসিসি পর্যায়ে সমর্থন আদায়ের চেষ্টা করবেন বলে সিদ্ধান্ত হয়েছে। পাশাপাশি এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) ও আইসিসির যেকোনো ইস্যুতে পাকিস্তান ও বাংলাদেশ একে অপরকে সমর্থন দেবে বলেও সম্মতি হয়েছে।

 

বার্তা বাজার/এস এইচ

 

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন