ঢাকা   শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

‘জে’ গ্রুপে এগিয়ে আছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ১১ মে ২০২৬, ১০:২৯ এএম

‘জে’ গ্রুপে এগিয়ে আছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা

‘জে’ গ্রুপে এগিয়ে আছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপ শুরু হওয়ার আগেই জমে উঠেছে হিসাব-নিকাশ। বিশ্বকাপের সব দল নিশ্চিত হওয়ার পর বিভিন্ন বেটিং প্রতিষ্ঠানে প্রকাশিত হয়েছে গ্রুপ জয়ী হওয়ার সম্ভাব্যতা। সেখানে বেশ কয়েকটি গ্রুপে ফেবারিট হিসেবে এগিয়ে আছে ইউরোপ ও দক্ষিণ আমেরিকার পরাশক্তিরা।

‘এ’ গ্রুপে স্বাগতিক মেক্সিকোকেই সবচেয়ে এগিয়ে রাখা হয়েছে। তাদের প্রধান চ্যালেঞ্জ হতে পারে চেক প্রজাতন্ত্র ও দক্ষিণ কোরিয়া।

‘সি’ গ্রুপে পরিষ্কার ফেভারিট ব্রাজিল। তুলনামূলক কঠিন লড়াই হতে পারে মরক্কোর সঙ্গে। অন্যদিকে ‘এইচ’ গ্রুপে শীর্ষ দাবিদার স্পেন, যেখানে রয়েছে উরুগুয়েও।

‘আই’ গ্রুপে ফেবারিট ফ্রান্স হলেও নরওয়েকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। একইভাবে ‘জে’ গ্রুপে এগিয়ে আছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা।

অন্যদিকে ‘এল’ গ্রুপে সবচেয়ে বেশি সম্ভাবনা দেখানো হচ্ছে ইংল্যান্ডকে। তবে ক্রোয়েশিয়া ও ঘানা চমক দেখাতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।

সব মিলিয়ে বিশ্বকাপের গ্রুপ পর্ব শুরুর আগেই ফুটবলবিশ্বে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এখন দেখার বিষয়, ফেভারিটরা নিজেদের প্রমাণ করতে পারে কি না, নাকি অপেক্ষা করছে নতুন কোনো অঘটন।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন