ঢাকা   শুক্রবার, ২২ মে ২০২৬, ৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

একটা ওপেন ইলেকশন হবে, সবাই অংশগ্রহণ করবে: তামিম

Authorনিউজ রুম

প্রকাশ: ২২ মে ২০২৬, ০৭:১৮ এএম

একটা ওপেন ইলেকশন হবে, সবাই অংশগ্রহণ করবে: তামিম

আগামী ৭ জুন অনুষ্ঠিত হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচলনা পর্ষদের নির্বাচন। যেখানে পরিচালক পদে লড়বেন বর্তমান অ্যাডহক কমিটির সভাপতি তামিম ইকবালও। আসন্ন নির্বাচনে সবাই অংশগ্রহণ করবেন বলে আশা প্রকাশ করেছেন তিনি।

বৃহস্পতিবার (২১ মে) গণমাধ্যমের মুখোমুখি হন তামিম। নির্বাচনী ইস্যুতে নিজে কিছু করছেন না জানিয়ে তিনি বলেন, ‘আমি নিজেকে পুরোপুরি এই জায়গা (নির্বাচনী কাজ) থেকে সরিয়ে নিয়েছি। জিনিসটা পুরোপুরি ইলেকশন কমিশনের ওপর। পার্থক্য হলো আমি কোন চিঠিও সাইন করছি না, কাউন্সিলরশিপ রিটার্নও করছি না।’

গত বছর অস্বচ্ছতার অভিযোগে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছিলেন তামিম। এবারের নির্বাচন স্বচ্ছ হবে জানিয়ে বিসিবি প্রধান বলেন, ‘নির্বাচন যতটুকু স্বচ্ছ হতে পারে, ততটুকু হবে। আমি আশা করবো, অংশগ্রহণকারী যেন অনেক বেশি হয়। যারা ক্রিকেট ভালোবাসেন, ক্রিকেট সংগঠক, ব্যবসায়ী, যারা বাংলাদেশের ক্রিকেটের ভালো চান, তারা যেন নির্বাচনে অংশ নেন। একটা ভালো বড় নির্বাচন হোক, এটাই আমি আশা করতে পারি।’

সবাই ভোট দেবেন এমন আশা করে তামিম বলেন, ‘আশা করি একটা ওপেন ইলেকশন হবে। সবাই অংশগ্রহণ করবে, সবাই সবার মতো করে ভোট চাইবে।’

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!