ঢাকা   শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

আইকনিক বোলিং স্টাইলে মিনায় শয়তানকে পাথর ছুড়লেন ওয়াসিম আকরাম

Authorনিউজ রুম

প্রকাশ: ২৭ মে ২০২৬, ০৯:২০ পিএম

আইকনিক বোলিং স্টাইলে মিনায় শয়তানকে পাথর ছুড়লেন ওয়াসিম আকরাম

পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার ওয়াসিম আকরাম। বাঁহাতি এই ফাস্ট বোলারকে ‘সুলতান অব সুইং’ বলা হয়। তার বোলিং স্টাইল ছিল অত্যন্ত বৈচিত্র্যময়, আক্রমণাত্মক এবং ব্যাটসম্যানদের জন্য প্রায় অবোধ্য। এবার হজ করতে গিয়ে নিজের সেই আইকনিক বোলিং স্টাইল দেখালেন।

না, কোনো মাঠের খেলায় নয়। পবিত্র হজ পালন করতে গিয়েছেন ওয়াসিম। সেখানেই হজের শেষ দিনের আনুষ্ঠানিকতা হিসেবে শয়তানকে পাথর ছুড়তে হয়। নিজের সেই আইকনিক বোলিং স্টাইলে মিনায় শয়তানকে পাথর ছুড়লেন তিনি।

ইহরামের পোশাক পরেই ওয়াসিম ফিরে গেলেন পুরোনো দিনে। ছোট রান আপ নিয়ে বাঁহাত ঘুরিয়ে প্রতীকি শয়তানের স্তম্ভে পাথর ছোঁড়েন তিনি। তারপর বাঁ হাত উঁচিয়ে উদযাপন করেন। তার বোলিংয়ের ভিডিওটি ভাইরাল হয়েছে।

উল্লেখ্য, এবার পাকিস্তানের আরেক সাবেক তারকা সাঈদ আনোয়ারও গেছেন হজ পালন করতে। সঙ্গে ছিলেন সাবেক অধিনায়ক মিসবাহ উল হক। এই তিন জনের একসঙ্গে বসে গল্প করার বেশ কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় আলোচিত হয়েছে।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন