ঢাকা   সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

জানেন কতটুকু স্বর্ণ থাকে বিশ্বকাপের ট্রফিতে, মূল্য কত?

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ০৬ জুন ২০২৬, ০৬:৩২ পিএম

জানেন কতটুকু স্বর্ণ থাকে বিশ্বকাপের ট্রফিতে, মূল্য কত?

জানেন কতটুকু স্বর্ণ থাকে বিশ্বকাপের ট্রফিতে, মূল্য কত?

স্পোর্টস ডেস্ক : ফুটবল বিশ্বকাপ শুধু বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ ক্রীড়া আসরের প্রতীকই নয়, এটি বিশ্বের অন্যতম মূল্যবান ট্রফিগুলোর একটি। বিশ্বজুড়ে যখন স্বর্ণের দাম ক্রমাগত বাড়ছে, তখন স্বর্ণে মোড়ানো বিশ্বকাপ ট্রফির দাম নিয়েও প্রশ্ন ওঠেছে। বিশ্বকাপের ট্রফিতে আসলে কতটা স্বর্ণ ব্যবহার করা হয়, বর্তমান মূল্য কত?

বর্তমান ফিফা বিশ্বকাপ ট্রফির ওজন ৬.১ কিলোগ্রাম। ৩৭ সেন্টিমিটার উচ্চতার এই ট্রফি তৈরিতে ব্যবহার করা হয়েছে ৬ হাজার ১৭৫ গ্রাম ১৮ ক্যারেট সোনা। যদিও ট্রফিটির ভেতরের অংশ ফাঁপা, তবুও এতে ব্যবহৃত সোনার পরিমাণই একে বিশ্বের সবচেয়ে মূল্যবান ক্রীড়া ট্রফিগুলোর কাতারে নিয়ে গেছে।

ট্রফির নিচের অংশে রয়েছে ম্যালাকাইট খনিজের দুটি সবুজ বৃত্ত। মূল্যবান এই খনিজ ট্রফির সৌন্দর্য ও গুরুত্ব আরও বাড়িয়ে দিয়েছে। শুধু সোনা ও অন্যান্য উপকরণের বর্তমান বাজারমূল্য হিসাব করলে বিশ্বকাপ ট্রফিটির মূল্য প্রায় আড়াই লাখ মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ৩ কোটি টাকারও বেশি।

তবে ট্রফিটির ঐতিহাসিক গুরুত্ব, নকশা, নির্মাণপ্রক্রিয়া এবং ব্র্যান্ডমূল্য বিবেচনায় এর প্রকৃত মূল্য কয়েক গুণ বেশি বলে মনে করেন বিশেষজ্ঞরা।

বর্তমান বিশ্বকাপ ট্রফির পেছনেও রয়েছে ইতিহাস। ১৯৭০ সালে তৃতীয়বারের মতো বিশ্বকাপ জেতার পর ব্রাজিলকে স্থায়ীভাবে জুলে রিমে ট্রফি দিয়ে দেওয়া হয়। এরপর নতুন ট্রফি তৈরির সিদ্ধান্ত নেয় ফিফা। ইতালীয় ভাস্কর সিলভিও গাজানিগার নকশা প্রতিযোগিতার মাধ্যমে নির্বাচন করা হয়।

বিশ্বকাপ জিতলেও চ্যাম্পিয়ন দলগুলো স্থায়ীভাবে এই ট্রফি নিজেদের কাছে রাখতে পারে না। আসল ট্রফি ফিফার কাছেই সংরক্ষিত থাকে। বিশ্বচ্যাম্পিয়ন দলকে দেওয়া হয় ট্রফির একটি বিশেষ প্রতিরূপ (রেপ্লিকা)। 

তবে সোনার মূল্য যতই বাড়ুক, বিশ্বকাপ ট্রফির আসল মূল্য কেবল সোনা দিয়ে মাপা সম্ভব নয়। কোটি কোটি ফুটবলভক্তের আবেগ, ইতিহাস আর গৌরবই একে বিশ্বের সবচেয়ে কাঙ্ক্ষিত ট্রফিতে পরিণত করেছে।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন