একটু পরে মাঠে নামবে ব্রাজিল ও আর্জেন্টিনা, জানুন তাদের স্কোয়াড
স্পোর্টস ডেস্ক : ১৪ জুন মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে ব্রাজিলের হেক্সা মিশন, ১৭ জুন আর্জেন্টিনার ম্যাচ আলজেরিয়ার বিপক্ষে। বিশ্বকাপকে সামনে রেখে রোববার (৭ জুন) ভোরে ব্রাজিল খেলতে নামবে শেষ প্রস্তুতি ম্যাচ, আর্জেন্টিনা প্রথমটিতে।
ওহিওতে বাংলাদেশ সময় ভোর ৪টায় ব্রাজিল খেলবে মোহামেদ সালাহর মিশরের বিপক্ষে, টেক্সাসে এর দুই ঘণ্টা পর হন্ডুরাসের বিপক্ষে খেলতে নামবে লিওনেল মেসির আর্জেন্টিনা। আর্জেন্টিনা এরপর ৯ জুন দ্বিতীয় ও শেষ প্রস্তুতি ম্যাচ খেলবে আইসল্যান্ডের বিপক্ষে।
নিউ জার্সির রাদারফোর্ড স্টেডিয়ামে মরক্কোর বিপক্ষে ব্রাজিলের বিশ্বকাপ মিশন শুরু হবে বাংলাদেশ সময় ভোর ৪টায়। হাইতি ও স্কটল্যান্ডের বিপক্ষে পরের দুটি ম্যাচের একটি ফিলাডেলফিয়া ও অন্যটি ফ্লোরিডায়। এ দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে যথাক্রমে ২০ ও ২৫ জুন।
ব্রাজিল বিশ্বকাপের ষষ্ঠ ম্যাচে প্রথম খেলতে নামলেও আর্জেন্টিনা খেলবে ১৯তম ম্যাচে। গ্রুপপর্বে মেসিদের সবগুলো ম্যাচই যুক্তরাষ্ট্রে, ১৭ জুন আলজেরিয়ার বিপক্ষে ম্যাচটি কানসাস সিটির অ্যারোহেড স্টেডিয়ামে। ম্যাচটি অনুষ্ঠিত হবে স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টায়, বাংলাদেশ সময় সকাল ৭টায়। জে গ্রুপে থাকা আর্জেন্টিনার গ্রুপপর্বে অন্য দুই প্রতিপক্ষ জর্ডান ও অস্ট্রিয়া। ২২ জুন রাত ১১টায় আর্জেন্টিনার প্রতিপক্ষ অস্ট্রিয়া। আর জর্ডানের বিপক্ষে গ্রুপপর্বের শেষ ম্যাচটি ২৮ জুন সকাল ৮টায়।
ব্রাজিলের বিশ্বকাপ স্কোয়াড
গোলরক্ষক: অ্যালিসন বেকার, এডারসন, ওয়েভারটন।
ডিফেন্ডার: অ্যালেক্স স্যান্ড্রো, ব্রেমার, দানিলো, ডগলাস সান্তোস, গ্যাব্রিয়েল ম্যাগালহাস, ইবানেজ, লিও পেরেইরা, মার্কুইনহোস, ওয়েসলি।
মিডফিল্ডার: ব্রুনো গুইমারেস, ক্যাসেমিরো, দানিলো সান্তোস, ফ্যাবিনহো, লুকাস পাকুয়েতা।
ফরোয়ার্ড: এন্দরিক, গ্যাব্রিয়েল মার্টিনেল্লি, ইগর থিয়াগো, লুইস হেনরিক, ম্যাথুস কুনহা, নেইমার জুনিয়র, রাফিনহা, রায়ান, ভিনিসিউস জুনিয়র।
আর্জেন্টিনার বিশ্বকাপ স্কোয়াড
গোলরক্ষক: এমিলিয়ানো মার্তিনেজ, জেরোনিমো রুলি ও হুয়ান মুসো।
ডিফেন্ডার: ক্রিস্তিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্তিনেজ, নিকোলাস ওতামেন্দি, নাহুয়েল মোলিনা, গনসালো মন্তিয়েল, নিকোলাস তাগলিয়াফিকো, লিওনার্দো বালের্দি ও ফাকুন্দো মেদিনা।
মিডফিল্ডার: রদ্রিগো ডি পল, আলেক্সিস ম্যাক অ্যালিস্টার, এনজো ফার্নান্দেজ, লিয়ান্দ্রো পারেদেস, জিওভান্নি লো সেলসো, এজেকিয়েল পালাসিওস ও ভ্যালেন্তিন বারকো।
ফরোয়ার্ড: লিওনেল মেসি, লাউতারো মার্তিনেজ, হুলিয়ান আলভারেজ, নিকোলাস গনসালেজ, জুলিয়ানো সিমেওনে, নিকো পাজ, থিয়াগো আলমাদা ও হোসে মানুয়েল লোপেস।






